বরিশালে সাত প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ২২:১০আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২২:১৯

বরিশাল বরিশালে ৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের উপস্থিতিতে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
এ বিষয়ে সুখময় সরকার বলেন, নগরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ‘স্টান্ডার্ডস অফ ওয়েট অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স-১৯৮২’, ‘ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯’, ‘বি এস টি আই অধ্যাদেশ ১৯৮৫’ এর বিভিন্ন ধারা অনুযায়ী এসব জরিমানা করা হয়।

আরও পড়ুন: বরিশালের ৬ রুটে বাস চলাচল শুরু

প্রতিষ্ঠানগুলোর মধ্যে পচা-বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে নগরের কাকলীর মোড়ের ‘চায়না প্যালেস’কে ৫০ হাজার টাকা, ‘গার্ডেন ইন রেস্তোরা’কে ৫০ হাজার টাকা, ‘শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডার’কে ৫০ হাজার টাকা, ‘সুইট-হার্ট মিষ্টান্ন ভান্ডার’কে ১০ হাজার টাকা, ‘সকাল-সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং নগরের পুলিশ লাইন রোডে ‘হট-প্লেট রেস্তোরা’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অনুমোদনবিহীন কয়েল সরবরাহ ও বিক্রির অভিযোগে নগরের বাজার রোড এলাকার ‘মাতৃভান্ডার’ নামে ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

/এসএনএইচ/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি