অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে এক তরুণ গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৬, ১৬:২৭আপডেট : ১৭ মে ২০১৬, ১৬:২৮
image

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার নীল গাউঘাম সিডনিতে সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার (১৭ মে) এক অস্ট্রেলীয় তরুণকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণ সিরিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সী ওই সন্দেহভাজন সিডনিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন। অপর এক অভিযোগে বলা হয়, ওই তরুণ বিদেশেও সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযোগ প্রমাণিত হলে ওই সন্দেহভাজনের আজীবন কারাবাসের শাস্তি হতে পারে।
নিউ সাউথ ওয়েলস-এর ডেপুটি কমিশনার ক্যাথেরিন বার্ন সাংবাদিকদের বলেন, ‘যে পরিকল্পনা চলছিল, তার ফলে আমরা বলতে পারি, সম্ভবত খুব শীঘ্রই হামলাটি চালানো হতো।’
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার নীল গাউঘাম বলেছেন, ‘ওই সন্দেহভাজন তরুণ বোমা তৈরির সরঞ্জাম যোগাড় করার চেষ্টা করছিলেন।’
কর্মকর্তারা জানিয়েছেন, তিনি একাই সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন। তাই এখন আর ওই সন্ত্রাসী হামলার সম্ভাবনা নেই। তবে বার্ন এবং গাউঘাম ওই সন্দেহভাজন তরুণের পরিচয় প্রকাশ করেননি।
গত বছর থেকেই ওই তরুণের ওপর নজরদারি করছিলেন তদন্ত কর্মকর্তারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সিরিয়ায় যাওয়ার চেষ্টাও করেছিলেন। তখন তাকে সিডনি বিমানবন্দর থেকে আটক করা হয়। তার পাসপোর্ট বাতিল করা হয় এবং দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

সূত্র: এপি, টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন: 

ট্রাম্প সম্পর্কে নিজের বক্তব্যে অনড় ক্যামেরন

চীনা নেতার সফরে হংকংজুড়ে নিরাপত্তা জোরদার

সিরিয়ায় আইএসকে আল কায়েদার চ্যালেঞ্জ, ‘ইসলামিক আমিরাত’ গঠনের ঘোষণা

/এসএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি