চীনা নেতার সফরে হংকংজুড়ে নিরাপত্তা জোরদার

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৬, ১১:৩৭ আপডেট : ১৭ মে ২০১৬, ১১:৩৮
image

চীনের তৃতীয় সর্বোচ্চ নেতার হংকং সফর উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফরকালে চীনা নেতা ঝেং দেজিয়াং গণতন্ত্রপন্থী নেতাদের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে। তিনি বেইজিং-এ হংকং সম্পর্কিত বিষয়াদি তদারকি করেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (বামে) এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর (ডানে) পর ঝেং দেজিয়াং (মাঝে) দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর পর ঝেং দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা। তিনি দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটিরও প্রেসিডেন্ট। ২০১৪ সালে তার হংকং সফরের সময় গণতন্ত্রপন্থীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সে কথা মাথায় রেখেই এবার হংকং কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে।

হংকং-এর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শহরজুড়ে ৬ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শহরটির কেন্দ্রস্থল বিশাল বিশাল ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। কয়েকটি স্থানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চীন বিরোধী পোস্টার প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।

শহরটির কেন্দ্রস্থল বিশাল বিশাল ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে

গণতন্ত্রপন্থীদের দাবি, তাদের স্বচ্ছ নির্বাচনের সুযোগ দিতে হবে, সেই সঙ্গে প্রশাসনে চীনের প্রভাব কমাতে হবে।

ঝেং দেজিয়াং বুধবার একটি অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখবেন। এরপর তিনি গণতন্ত্রপন্থী পার্লামেন্ট সদস্যদের একটি দলের সঙ্গে দেখা করবেন বলে জানানো হয়েছে। গণতন্ত্রপন্থী সিভিক পার্টির পার্লামেন্ট সদস্য, অ্যালান লিয়ং বলেন, ‘এটাই সময়, যখন তিনি (ঝেং) এই ব্যবস্থার বিরোধিতাকারীদের সঙ্গে দেখা করতে পারেন। আর হংকং আজ কোথায় দাঁড়িয়ে আছে এবং কিভাবে তা অগ্রসর হতে পারে, সে সম্পর্কে আমাদের বিশ্লেষণ জানতে পারেন।’

উল্লেখ্য, ১৯৯৭ সালে ব্রিটেন হংকং-কে চীনের কাছে ফিরিয়ে দেয়। আর ওই চুক্তি অনুসারেই হংকং-এর অধিবাসীরা চীনের মূল ভূখণ্ড থেকে অধিক স্বাধীনতা ভোগ করে। তবে হংকং-এর অধিবাসীদের মধ্যে চীনা পরিচয়ের বাইরে নিজেদের পৃথক পরিচয়ের স্বীকৃতির দাবিও জোরালো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 

সিরিয়ায় আইএসকে আল কায়েদার চ্যালেঞ্জ, ‘ইসলামিক আমিরাত’ গঠনের ঘোষণা

নিজের মোজায় লুকানো পিস্তলের গুলিতে আহত মার্কিন তরুণ

ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ভিন্ন অবস্থান ট্রাম্পের

/এসএ/

সম্পর্কিত
৩ বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি ডেটিং অ্যাপের
শুভেন্দুর বিরুদ্ধে বিতর্কিত পোস্ট, পুলিশের পরিদর্শক বরখাস্ত
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: ভারত
সর্বশেষ খবর
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ