সৌদি আপত্তি সত্ত্বেও মার্কিন সিনেটে ৯/১১ বিল পাশ

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৬, ১০:৩৪আপডেট : ১৮ মে ২০১৬, ১০:৪০
image

যুক্তরাষ্ট্রের সিনেট একটি বিল পাশ করেছে। যার ফলে নতুন আইন অনুযায়ী, নাইন-ইলেভেন হামলায় নিহতদের পরিবারের সদস্যরা সৌদি আরবের সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে।

বিলটি এখন কংগ্রেসের ভোটাভুটির জন্য প্রেরণ করা হবে। প্রেসিডেন্ট ওবামা এবং সৌদি আরব প্রস্তাবিত এই আইনের বিরোধিতা করছে।

২০০১ সালে নাইন ইলেভেনের হামলায় বিমান অপহরণকারীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে এসেছিল সৌদি আরব থেকে

২০০১ সালে নাইন ইলেভেনের হামলায় বিমান অপহরণকারীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে এসেছিল সৌদি আরব থেকে এবং বারবার এমন সন্দেহ করা হয়েছে যে তাদের সাথে সৌদি সরকারের একটি সংশ্লিষ্টতা ছিল।

যদিও রিয়াদ বারবার এই অভিযোগ শক্তভাবে অস্বীকার করে এসেছে, তবে এখন এই আইনটি পুরোপুরি পাশ হয়ে গেলে নাইন ইলেভেন হামলায় আহতরা কিংবা নিহতদের পরিবার এই অভিযোগ নিয়ে আদালতের শরণাপন্ন হবার সুযোগ পাবেন।

ক্ষতিগ্রস্তদের অনেকেই এসংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রকাশ করারও আহবান জানিয়েছেন। যেখানে হয়তো হামলার সাথে সৌদি সরকারের একটি যোগসূত্রের কথা উল্লেখ থাকতে পারে। তবে ওবামা কর্তৃপক্ষ বরাবরই এই বিলের বিরোধিতা করে আসছে।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, ‘এই বিলের বিষয়ে প্রেসিডেন্ট ওবামার গভীর উদ্বেগ রয়েছে এবং তিনি এটি আইনে পরিণত করার জন্য সাক্ষর করবেন বলে মনে হয় না।’ তিনি আরও বলেন, ‘বিলটি সার্বভৌম দায়মুক্তির মূলনীতির পরিপন্থী।’

বিলের পক্ষের সিনেটররা বলছেন, এটি পাশ হলে সৌদি আরবের সাথে সম্পর্ক খারাপ হবে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না।

তবে হোয়াইট হাউজ বলছে, এই আইনটি পাশ হলে মার্কিন নাগরিকরা বিদেশে আইনি ঝুঁকিতে পড়তে পারে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীও সতর্ক করে দিয়ে বলেছেন যে, আইনটি পাশ হলে দেশটির সরকার যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ তুলে নিতে পারে।

সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

বাগদাদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২

ট্রাম্প সম্পর্কে নিজের বক্তব্যে অনড় ক্যামেরন

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী