জিন্স পরতে পারবেন না হরিয়ানার স্কুল শিক্ষকরা

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৬, ১২:৫৭আপডেট : ১১ জুন ২০১৬, ১৩:০৪

বিদ্যালয়ের পাঠ্যসূচিতে গীতা অন্তর্ভুক্ত করার পর এবার ভারতের বিজেপি সরকার হরিয়ানা রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জিন্স পরে পড়াতে আসার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে।

জিন্স পরতে পারবেন না হরিয়ানার স্কুল শিক্ষকরা

রাজ্যের প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের প্রধান আরএস খার্বের পক্ষ থেকে জারি করা ওই নির্দেশনামায় বলা হয়, ‘সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রায়শই জিন্স পরে স্কুলে আসতে দেখা যাচ্ছে। এই পোশাক কর্মক্ষেত্রের জন্য যথাযথ নয়।’

রাজ্যের শিক্ষা বিষয়ক অতিরিক্ত সচিব পিকে দাস এই নির্দেশকে সমর্থন জানিয়ে বলেন, ওড়িশাসহ ভারতের আরও বেশ কিছু রাজ্যে শিক্ষকদের জন্য ‘ড্রেস কোড’ রয়েছে। পুরুষ শিক্ষকদের কালো প্যান্ট ও নীল শার্ট পরতে হয়, নারী শিক্ষকদের পরতে হয় গোলাপি শাড়ী ও কালো ব্লাউজ।

আরও পড়ুন: দিল্লিতে ফের আটক কানহাইয়া কুমার

তবে এই নির্দেশে খুশী হননি শিক্ষকরা। হরিয়ানা বিদ্যালয় অধ্যাপক সংঘ জানিয়েছে, এ প্রসঙ্গে আলোচনা করতে শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মার সঙ্গে আলোচনায় বসা হবে।তারা জানান, শিক্ষকদের অধিকাংশের বয়স ৪০ বছরের নিচে, তারা জিন্স পরতেই স্বচ্ছন্দ।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/        

সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি