জার্মান শপিং সেন্টারে হামলা

হামলাকারীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ০০:২৭আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০০:৪৪

হামলাকারীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা জার্মানির মিউনিখে অলিম্পিয়া শপিং সেন্টারে হামলাকারীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হামলাকারী একা না একাধিক হামলাকারী রয়েছে তা সম্পর্কে নিশ্চিত করে বলা হয়নি। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ একাধিক হামলাকারীর কথা বলছেন।

শুক্রবার স্থানীয় সন্ধ্যায় শপিং সেন্টারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলায় হতাহতেরও নিশ্চিত সংখ্যা পাওয়া যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যম নিহতের সংখ্যা দশজন বললেও পুলিশ তিন জন নিহতের কথা জানিয়েছে।

এ সম্পর্কিত খবর:  জার্মানিতে শপিং সেন্টারে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের আশঙ্কা

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারী একাধিক ব্যক্তি হতে পারে।

পুলিশ এক হামলাকারীর কথা বলছে। টুইটারে এক পোস্টে পুলিশ জানিয়েছে, হামলাকারী পালানোর চেষ্টা করছে। এছাড়া পুলিশ সব ট্যাক্সি চালককে কোনও যাত্রী বহন না করার আহ্বান জানিয়েছে। এর আগে পুলিশ স্থানীয় পাতাল রেলস্টেশন ও বাস স্টেশন বন্ধ করে দেয়। মানুষকে পায়ে হেঁটে ঘরে ফেরা এবং জনসমাগমস্থল এড়িয়ে চলতে বলা হয়।

স্থানীয় পুলিশের মুখপাত্র এনটিভি টেলিভিশনকে বলেছেন, আমরা মনে করছি একাধিক বন্দুকধারী থাকতে পারে। সন্ধ্যা ৬টায় গুলির খবর পাওয়া গেছে। শপিং সেন্টারের ম্যাকডোনাল্ডসে প্রথম গুলি হয়। এখনও শপিং সেন্টারে মানুষ আটকা পড়েছেন। আমরা মানুষদের বের করে আনার চেষ্টা করছি।

পুলিশের বিশেষ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে জানান তিনি।

/এএ/

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী