জার্মানিতে শপিং সেন্টারে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৬, ২৩:০০আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০১:৪৯
video

জার্মানিতে শপিং সেন্টারে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের আশঙ্কা জার্মানির মিউনিখে একটি শপিং সেন্টারে বন্দুকধারীদের গুলিতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।  শনিবার সন্ধ্যা ৬টার সময় মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য জানা যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে অন্তত দশজন নিহতের কথা বলা হয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। স্থানীয় সংবাদ মাধ্যম মিউনেখার আবেন্দজেইটুং-এর বরাত দিয়ে নিহতের সংখ্যা অন্তত ১৫ জন বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর সহযোগী প্রতিষ্ঠান এনটিভি নিহতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছে। 

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত পৌনে ২টায় পুলিশ এক টুইটে নিহতের সংখ্যা ৬ জন বলে জানিয়েছে।

শপিং সেন্টারে কাজ করা এক নারী লিন স্টেইন সিএনএনকে জানান, এখনও বন্দুকধারী শপিং মলের ভেতরে রয়েছে। আমি অনেকগুলো গুলির শব্দ শুনেছি। আমি কিছু একটা কিনতে বাইরে এসেছিলাম। আমার সহকর্মী ভেতরে রয়েছে।

লিন আরও বলেন, মানুষ ছুটাছুটি শুরু করে। আমিও বাইরে চলে আসি। অনেক মানুষ দৌড়ে বাইরে আসছেন।

ঘটনাস্থলের বাইরের একটি ছবি

স্থানীয় সংবাদ মাধ্যম জুডয়শ জাইতুং এর খবরে বলা হয়েছে, অনেক মানুষ ভেতরে আটকা পড়েছেন। বের হতে পারছেন না। পুলিশ পাতাল রেল চলাচল বন্ধ করে  দিয়েছে।

নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছুক শপিং সেন্টারে আটকে পড়া এক কর্মচারী ফোনে রয়টার্সকে জানিয়েছেন, স্রোতের মতো দোকানে মানুষ ঢুকে পড়ে। আমি এক ব্যক্তিকে ফ্লোরে পড়ে থাকতে দেখেছি বেশ আহত অবস্থায়। নিশ্চিতভাবে ওই ব্যক্তি মারা যাবেন। তিনি বলেন, এর বেশি কোনও তথ্য আমাদের কাছে নেই। আমরা স্টোররুমে লুকিয়ে আছি। এখনও পুলিশ আমাদের কাছাকাছি আসতে পারেনি।

টুইটারে স্থানীয় পুলিশ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।  পরে আরেকটি টুইটে পুলিশ জানায়, পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। সাধারণ মানুষদের জনসমাগম স্থল এড়িয়ে চলতে বলা হয়েছে।

জরুরি ফোন পাওয়ার মিনিটের মধ্যেই পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়।

ধারণা করা হচ্ছে হামলাকারী শপিং সেন্টার থেকে পালিয়ে নিকটবর্তী পাতাল রেল স্টেশনে আশ্রয় নিয়েছে।

সোমবার জার্মানির একটি ট্রেনে আফগান কিশোরের কুঠার হামলার পর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এর মধ্যেই শপিং সেন্টারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটলো। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানিতে কুঠার হামলাটি ছিল প্রথম জিহাদি আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলা।

১৯৭২ সালে অলিম্পিক গেমসের সময় দুতলা বিশিষ্টি দ্য অলিম্পিয়া শপিং সেন্টারটি নির্মিত হয়। ওই সময় মিউনিখে এক সন্ত্রাসী হামলায় ১১ ইসরায়েলি ও ১ জার্মান পুলিশ নিহত ফিলিস্তিনি সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, এবিসি নিউজ।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের