পুয়ের্তো রিকোতে ঘূর্ণিঝড় মারিয়ায় প্রকৃত মৃতের সংখ্যা প্রায় তিন হাজার

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৮, ১৩:০৬আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৪:২৪
image

২০১৭ সালে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে ঘূর্ণিঝড় মারিয়ার আঘাতে প্রাণহানির নতুন সংখ্যা উপস্থাপন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা এখন বলছে, ঘূর্ণিঝড় মারিয়ার কারণে ২ হাজার ৯৭৫ জনের প্রাণহানি হয়েছে; যা পূর্বে ঘোষিত প্রাণহানির সংখ্যার চেয়ে প্রায় ৫০ গুণ বেশি। গত বছর সরকারি ঘোষণায় মৃতের সংখ্যা ৬৪ বলে উল্লেখ করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

পুয়ের্তো রিকো
২০১৭ সালের  সেপ্টেম্বরে পুয়ের্তো রিকোতে হারিকেন মারিয়া আঘাত আনে। ৯০ বছরের মধ্যে ওই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল এটি। পুয়ের্তো রিকো কর্তৃপক্ষ কর্তৃপক্ষ মৃতের সংখ্যা ৬৪ বলে জানায়। পরে মৃতের সংখ্যা বাড়লেও তা আর সংশোধন না করায় তুমুল সমালোচনার মুখে পড়ে তারা। এরপর নিহতের প্রকৃত সংখ্যা জানতে অনুসন্ধানে নামেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। চলতি বছর জানুয়ারি থেকে মার্চে তিন হাজার বাড়িতে যোগাযোগ করে তারা। সেখান থেকে তথ্য নিয়ে ও নিজেরা অনুসন্ধান করে গবেষকরা জানান, প্রকৃত নিহতের সংখ্যা ৪ হাজার ৬০০ এরও বেশি। হার্ভাডের গবেষকরাদ দাবি করেন, ঝড়ের আঘাতের তিনমাস পর্যন্ত অসুস্থ ও আহত হয়ে ৬০ শতাংশ মানুষ প্রাণ হারিয়েছিলেন। পুয়ের্তো রিকোর সরকারি কর্মকর্তা কার্লোস মারসেডার সেসময় এই জরিপকে স্বাগত জানান।

মঙ্গলবার (২৮ আগস্ট) প্রাণহানির নতুন সংখ্যা ঘোষণা করে পুয়ের্তো রিকো কর্তৃপক্ষ। এক সংবাদ সম্মেলনে গভর্নর রিকার্ডো রোসেলো বলেন, ‘মৃতের সংখ্যা হালনাগাদ করে ২,৯৭৫ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। এটি হিসাব হলেও এর বৈজ্ঞানিক ভিত্তি আছে।’

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খেলা দেখতে গিয়ে যে মার্কিন সসের প্রেমে পড়েছেন ফুটবলপ্রেমীরা
অন্তঃসত্ত্বা কনে, জমকালো বিয়ে: যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে ‘শটগান ওয়েডিং’
সর্বশেষ খবর
জবির ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন, ঘাটতি ১৪৩ কোটি
জবির ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন, ঘাটতি ১৪৩ কোটি
আমাদের এলাকায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, মরে যাচ্ছে খামারের মুরগি 
আমাদের এলাকায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, মরে যাচ্ছে খামারের মুরগি 
মিয়ানমার পেলো, ভারত তুলছে: বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন 
মিয়ানমার পেলো, ভারত তুলছে: বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন 
বিরতির পর সমতা ফিরিয়েছে ব্রাজিল
বিরতির পর সমতা ফিরিয়েছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু