‘গরু’ শব্দ শুনলেই কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়: মোদি

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ওম’ ও ‘গরু’ শব্দ দুটি শুনলেই কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়। তারা ভাবেন দেশ ষোড়শ শতাব্দীর দিকে পিছিয়ে যাচ্ছে। বুধবার উত্তর প্রদেশের মথুরায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে তিনি গবাদি পশুর রোগ প্রতিরোধমূলক এক প্রকল্পের উদ্বোধন করেন।

‘গরু’ শব্দ শুনলেই কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়: মোদি

নরেন্দ্র মোদি বলেন, “দেশের দুর্ভাগ্য যে, ‘ওম’ এবং ‘গরু’ জাতীয় শব্দ শোনা মাত্র এমন অনেক মানুষ আছেন যাদের চুল খাড়া হয়ে যায়। তারা ভাবেন, এবার বুঝি দেশ পিছিয়ে ষোড়শ শতাব্দীতে চলে গেল।”

নরেন্দ্র মোদি আরও বলেন, ‘যারা দেশকে বিনষ্ট করতে চেয়েছিলেন, তারা বিশেষ কিছু বাকি রাখেননি।’

মোদির এই মন্তব্যের সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল-মুসলিমীন প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। ভারতের বিভিন্ন স্থানে ‘গো-রক্ষক’দের দ্বারা ঘটিত গণপিটুনিতে নিহতের ঘটনা তুলে ধরে তিনি বলেন, গো-রক্ষার নামে মানুষ খুন হলে নরেন্দ্র মোদির উচিত তাতে উদ্বিগ্ন হওয়া। যখন গরুর নাম করে মানুষ মারা হচ্ছে এবং সংবিধানের সর্বনাশ করা হচ্ছে, তখন মোদির কান খাড়া হওয়া উচিত।

ওয়েইসি আরও বলেন, যদিও আমাদের হিন্দু ভাইদের কাছে গরু একটি পবিত্র প্রাণি, তবু বলব, সংবিধানে কিন্তু জীবন ও সাম্যের অধিকার মানুষকেই দেওয়া হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
সর্বশেষ খবর
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব