ভারতে ৬৩ আরোহী নিয়ে নৌকাডুবি

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০১

ভারতের অন্ধ্রপ্রদেশে ৬৩ জন আরোহী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার বিকালে রাজ্যের দেবীপটনম এলাকা সংলগ্ন গোদাবরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতে ৬৩ আরোহী নিয়ে নৌকাডুবি
এমন সময়ে এ নৌকাডুবির ঘটনা ঘটলো যার মাত্র দুই দিন আগে মধ্যপ্রদেশে গণেশের প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে মারা যান ১২ জন। বিশালাকৃতির গণেশ প্রতিমা বহনকারী আরোহীরা নৌকার এক পাশে বসে পড়লে তা ডুবে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার পর নৌকাটির ২৩ জন আরোহীকে বাঁচানো সম্ভব হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর দুইটি দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।

উদ্ধার তৎপরতা সম্পর্কে খোঁজ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগমোহন রেড্ডি। ওই অঞ্চলের যে কোনও ধরনের নৌ বিহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
সর্বশেষ খবর
যে কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসেই খামেনির দাফন
যে কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসেই খামেনির দাফন
চকবাজারে মার্কেটে আগুন
চকবাজারে মার্কেটে আগুন
বুকার ইন্টারন্যাশনাল থেকে বুখমান বুকার : দ্বিগুণ পুরস্কারমূল্য নিয়ে শুরু ২০২৭ আসর
বুকার ইন্টারন্যাশনাল থেকে বুখমান বুকার : দ্বিগুণ পুরস্কারমূল্য নিয়ে শুরু ২০২৭ আসর
জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না: প্রধানমন্ত্রী
জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ