তুরস্কে অস্ত্র রফতানি বন্ধ করছে জার্মানি ও ফ্রান্স

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, ০৬:১৩ আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৬:৩৬

সিরিয়ায় সামরিক অভিযান চালানোয় তুরস্কের কাছে অস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ও জার্মানি। ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, পূর্বপরিকল্পিত অস্ত্র বিক্রি স্থগিত রাখছে তারা।

তুরস্কে অস্ত্র রফতানি বন্ধ করছে জার্মানি ও ফ্রান্স

৭ অক্টোবর সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। পরে ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে ‘পিস স্প্রিং অপারেশন’ শুরু করে আঙ্কারা। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্বদিকে প্রবেশ করে। তুর্কি অভিযানে সহযোগিতার জন্য তারা অগ্রসর হচ্ছে। পরে কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় অভিযানে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করে তুরস্ক। এতে তিন শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এ অভিযানে ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

ফ্রান্স জানায়, তুরস্কে এমন যুদ্ধ সরঞ্জাম তারা বিক্রি করবে না, যা সিরিয়া অভিযানে ব্যবহার করা হতে পারে।

এর কয়েক ঘণ্টা আগেই এমন ঘোষণা দিয়েছিলো জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, জার্মানি এমন কোনও সামরিক সরঞ্জাম তুরস্ককে দিবে না, যেটা তারা সিরিয়া অভিযানে ব্যবহার করতে পারে।

জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, এটা তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন, টিকে থাকার প্রশ্ন। অস্ত্র নিষেধাজ্ঞায় শত্রুপক্ষই শক্তিশালী হবে। তিনি বলেন, আমাদের মিত্ররা যদি সন্ত্রাসীদের সমর্থন করে, আমাদের সঙ্গে যদি কেউ না থাকে, আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চলবে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে ৯ হাজার সেনা, তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের শশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
সালমান মুক্তাদিরের শশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
যৌন নির্যাতনের চেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
যৌন নির্যাতনের চেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি
৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে