ভারতের দিকে নজর দিলে উপযুক্ত জবাব দেওয়া হবে: রাজনাথ

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৯, ০৮:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১০:০৯

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তার দেশের দিকে কেউ বাজে নজর দিলে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। মঙ্গলবার দিল্লিতে এক নৌ-কমান্ডার সম্মেলনে বক্তব্য দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
রাজনাথ বলেন, ‘ভারত কখনই আক্রমণাত্মক হয়নি। আমরা কখনও কোনও দেশে আগে আক্রমণ করিনি। কিন্তু যে আমাদের দিকে খারাপ দৃষ্টি দিয়ে দেখবে তার উপযুক্ত জবাব দিতে আমরা তৈরি আছি।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আমাদের সামুদ্রিক শক্তি ও সীমান্ত, নৌবাহিনীর নিরাপদ হাতে রয়েছে। আগের চেয়ে আজ আমাদের সুরক্ষা ব্যবস্থা এতোটাই শক্ত যে, এখন আমরা মুম্বাই হামলার মতো কোনও ঘটনা ঘটতে দেবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নৌবাহিনী দেশীয় সরঞ্জাম ব্যবহার করে দেশের সীমান্ত রক্ষা করছে।’

রাজনাথ সিং বলেন, ‘প্রয়োজন হলে সরকার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করবে। আমাদের তিন বাহিনী আমদানি করা সরঞ্জামের উপর নির্ভরতা হ্রাস করার চেষ্টা করছে।’

১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ভূমিকা পালনের জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, পাকিস্তানের বোঝা উচিত যে, আজ আমাদের সরকারের দৃঢ় সংকল্পবদ্ধ। নৌবাহিনীর বহরে আমরা সাবমেরিন আইএনএস খান্ডেরিকে অন্তর্ভুক্ত করার ফলে ওদেরকে আরও বড় ধাক্কা দিতে সক্ষম।

তিনি বলেন, দুনিয়ার যে কয়েকটি দেশ সাবমেরিন তৈরি করতে পারে সেই তালিকায় ভারতের নাম রয়েছে। এটা খুবই গর্বের বিষয়। যারা আমাদের অঞ্চলে শান্তি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী কঠোর পদক্ষেপ নেবে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
ভারতে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’, যা বললেন ট্রাম্প
একসাথে মরতে গাড়িতেই বোমা ফাটালেন সাবেক প্রেমিক, তারপর যা ঘটলো
সর্বশেষ খবর
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
১১ বছর আগে স্ত্রী হত্যা: মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
১১ বছর আগে স্ত্রী হত্যা: মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
পূর্বাভাস মিললেও পৌঁছায় না সতর্কবার্তা, বেড়েই চলেছে বজ্রপাতে মৃত্যু
পূর্বাভাস মিললেও পৌঁছায় না সতর্কবার্তা, বেড়েই চলেছে বজ্রপাতে মৃত্যু
আজ শুরু নকআউট, নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা
আজ শুরু নকআউট, নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়