ইরান-সমর্থিত বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিহত ৬

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২০, ০৮:০৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১১:৫৩

ইরান সমর্থিত ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আল শাবি’র এক কমান্ডারকে লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে চালানো ওই হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এতে আরও তিন জন মারাত্মক আহত হয়েছে। এর আগে শুক্রবার বাগদাদ বিমানবন্দরে চালানো এক হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। ইরাকের আধাসামরিক বাহিনীগুলোর জোট হাশদ আল শাবি

আধাসামরিক বাহিনী হাশদ আল শাবি পপুলার মোবিলাইজেশন ইউনিট ফোর্স (পিএমইউ) নামেও পরিচিত। ইরাকি সেনাবাহিনীর অধীনে থাকা বিভিন্ন মিলিশিয়া গ্রুপের জোট এটি। জোটটি ইরানি সমর্থনপুষ্ট।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, শনিবার ভোরে রাজধানী বাগদাদের উত্তরে তাজি সড়কে একটি গাড়ি বহর লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাজি সড়কে যুক্তরাষ্ট্রবিরোধী জোটের একটি ঘাঁটি রয়েছে। এই জোটে যুক্তরাজ্য ও ইতালির সেনা রয়েছে। তবে পিএমএফ-এর কোন কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি।

পিএমএফ-এর পক্ষ থেকে ওই বহরে কোনও সিনিয়র কমান্ডার থাকার খবর অস্বীকার করা হয়েছে। তবে বাহিনীটির পক্ষ থেকে বেশ কয়েকটি গাড়ি আক্রান্ত হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বোমারু বিমান হাশদ আল শাবির বহরে আঘাত করে। এতে অনেকে হতাহত হয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত