বুরকিনা ফাসোর গ্রামে হামলা, নিহত অন্তত ৪৩

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২০, ০৬:০০আপডেট : ১০ মার্চ ২০২০, ১৪:০৩

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলীয় দুটি গ্রামে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। সোমবার দেশটির সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ইয়েতেঙ্গা প্রদেশের মালি সীমান্তবর্তী দিংগুলিয়া ও বার্গা গ্রামে হামলায় নিহত হয়েছে অন্তত ৪৩ জন। রবিবারের ওই হামলার পর গ্রাম দুটিতে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে ছয় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। এখন পর্যন্ত কোনও গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি। বুরকিনা ফাসোর গ্রামে হামলা, নিহত অন্তত ৪৩

হামলার শিকার হওয়া গ্রাম দুটিতে মূলত নৃতাত্তিক ফুলানি পশুপালকদের বসবাস। সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে  এই গোষ্ঠীটির বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় সেনাবাহিনী। ২০১৫ সাল থেকে আল কায়েদা ও আইএস সমর্থক যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে বুরকিনা ফাসো। এখন পর্যন্ত এই লড়াইয়ে আটশোরও বেশি মানুষ নিহত হয়েছে। ওই লড়াইয়ের উত্তাপ গিয়ে পড়েছে ফুলানি পশুপালকদের ওপর। অন্য গোষ্ঠীগুলোর অভিযোগ ফুলানিরা সশস্ত্র যোদ্ধাদের সমর্থন দিয়ে আসছে।

সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এই ঘৃণ্য হামলার তীব্রতায় কঠোর নিন্দা জানাচ্ছি’।

উল্লেখ্য, গত জানুয়ারিতে উত্তরাঞ্চলীয় বুরকিনা ফাসোতে পৃথক দুই হামলায় ৩৬ ও ৩৯ জন নিহত হয়। এই সহিংসতার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
গিজার পিরামিডের নিচে রহস্যময় সুড়ঙ্গ, বিদ্যুৎ প্রবাহে বাধা দিচ্ছে অজানা কাঠামো
অতিবেগুনি রশ্মিতে জ্বলে ওঠে মাকড়সা! মিললো অদ্ভুত সব নতুন প্রাণীর খোঁজ
গুহায় মিললো ১৮ লাখ বছরের পুরোনো হাড়, বদলে যেতে পারে ইতিহাস
সর্বশেষ খবর
স্ন্যাকস টেবিলে নতুন স্বাদ প্রন পাপড় কাবাব
স্ন্যাকস টেবিলে নতুন স্বাদ প্রন পাপড় কাবাব
কেরালাকে ছাড়িয়ে ভারতের ‘নারিকেল রাজধানী’ এখন কোন রাজ্য
কেরালাকে ছাড়িয়ে ভারতের ‘নারিকেল রাজধানী’ এখন কোন রাজ্য
অবসর ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত’
অবসর ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত’
মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা
মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প