ঈদে বাড়ি ফেরার ওপর নিষেধাজ্ঞা ইন্দোনেশিয়ার

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২০, ০৯:১৮আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৩:২৩

আগামী ঈদুল ফিতরে নাগরিকদের বাড়ি ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদে বাড়ি ফেরার ওপর নিষেধাজ্ঞা ইন্দোনেশিয়ার

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে জোকো উইদোদো জানান, নাগরিকদের ঈদে বাড়ি যাওয়ার যে ঐতিহ্য রয়েছে সেটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়াসহ এ অঞ্চলের দেশগুলোতে সাধারণত ঈদে ঘরমুখী মানুষের ঢল নামে। কাজের সুবাদে অন্যত্র থাকলেও স্বজনদের সঙ্গে উৎসব উদযাপন করতে চায় মানুষ।

সম্প্রতি সরকারি এক জরিপে দেখা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে এবারের ঈদে এমনিতেই বাড়ি ফিরতে আগ্রহী নয় বেশিরভাগ মানুষ। তবে ২৪ শতাংশ মানুষ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে চান।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত সাত হাজার ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৬১৬ জনের মৃত্যু হয়েছে। সূত্র: সিএনএন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
সর্বশেষ খবর
পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ১৪ পরীক্ষার্থী, গ্রেফতার ১
পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ১৪ পরীক্ষার্থী, গ্রেফতার ১
আদাবরে বিএনপি নেতা খুন: গ্রেফতার ৯
আদাবরে বিএনপি নেতা খুন: গ্রেফতার ৯
সাংবাদিক দেখে হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে গেলেন চিকিৎসক
সাংবাদিক দেখে হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে গেলেন চিকিৎসক
মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন
মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার