প্রতি রাতে খোলা থাকবে তাজমহল

জার্নি ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৩

তাজমহল পর্যটকদের জন্য সুখবর। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল সূর্যাস্তের পরও প্রতিদিন খোলা থাকবে। শিগগিরই এই নিয়ম চালু হবে। ফলে চাঁদের আলোয় বিখ্যাত এই স্মৃতিস্তম্ভের নান্দনিক সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে সারা বছর।

ভারতের কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানান, রাতেও তাজমহল খোলা রাখার অনেক অনুরোধ এসেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া।

এখন মাসে পূর্ণিমা রাতের আগে-পরে মিলিয়ে মাত্র পাঁচ রাত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থাপনা ঘুরে দেখা যায়। এই পাঁচ রাতে ৪০০ পর্যটক আটটি ব্যাচে (৫০ জন করে) তাজমহল দেখার সুযোগ পায়। ভারতীয়দের ক্ষেত্রে প্রবেশমূল্য প্রাপ্তবয়স্ক ৫১০ রুপি ও শিশু (৩-১৫ বছর) ৫০০ রুপি। বিদেশি পর্যটক হলে প্রতিটি টিকিটের জন্য গুনতে হয় ৭৫০ রুপি।

তাজমহল জানা গেছে, রাতে পর্যটকদের ভিড় সামলাতে তাজমহলের চারপাশ আলোকিত করার পাশাপাশি অবকাঠামোর উন্নয়ন করবে পর্যটন মন্ত্রণালয়। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখন তারা বিভিন্ন বিভাগের অনুমোদন নিতে ব্যস্ত।

সপ্তদশ শতকে মোগল সম্রাট শাহজাহান তার প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশে গড়ে তোলেন রাজকীয় সমাধি তাজমহল। এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর অন্যতম। প্রতি বছর সেখানে ৭০-৮০ লাখ ভ্রমণপিপাসু ভিড় করে। দিনে দিনে এর দর্শনার্থীর সংখ্যা বেড়ে চলেছে। বিশ্বের বিভিন্ন শেষের ভ্রমণপ্রেমীরা এই স্থাপনা দেখতে ভারতে আসেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি খোলা থাকে।

তাজমহল সূত্র: এনডিটিভি
আরও পড়ুন-
তাজমহলে তিন ঘণ্টা পেরিয়ে গেলেই খরচ বেশি

তাজমহলের টিকিটের দাম বৃদ্ধি

দিল্লির নতুন পার্কে বর্জ্য দিয়ে বানানো আইফেল টাওয়ার ও তাজমহল

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ককটেল নিক্ষেপের সময় আওয়ামী লীগের ৬ জন গ্রেফতার 
ককটেল নিক্ষেপের সময় আওয়ামী লীগের ৬ জন গ্রেফতার 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’