তাজমহলে তিন ঘণ্টা পেরিয়ে গেলেই খরচ বেশি

জার্নি ডেস্ক
১৫ জুন ২০১৯, ২১:৫৫আপডেট : ১৫ জুন ২০১৯, ২২:১৬

তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের প্রবেশ মূল্য বাড়ানো হয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই জায়গায় তিন ঘণ্টার বেশি থাকলে বাড়তি টাকা খরচ করতে হবে পর্যটকদের।

দর্শনার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে গত বছরের মার্চে নিয়ম করা হয়, আগ্রার তাজমহলে কেউই একদিনে তিন ঘণ্টার বেশি থাকতে পারবেন না। এবার তা পরিমার্জন করা হলো।

একইসঙ্গে অনধিকার প্রবেশ ঠেকাতে পূর্ব ও পশ্চিম দিকের প্রবেশপথে বসানো হয়েছে ঘূর্ণায়মান দরজা, যেখান দিয়ে একবারই যাওয়া যায়। ফলে এখন থেকে তিন ঘণ্টা মেয়াদি টোকেন থাকলেই কেবল তাজমহলে ঢোকা যাবে। কোনও দর্শনার্থীর অবস্থান তিন ঘণ্টা অতিক্রম করলে বের হওয়ার পথে বাড়তি টাকা পরিশোধ করতে হবে তাকে।

রক্ষণাবেক্ষণের সুবিধার্থে অতিরিক্ত পর্যটক সামাল দেওয়ার লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে তাজমহলের টিকিটের দাম বাড়ানো হয়। মূল সমাধিস্তম্ভে যেতে ইচ্ছুক ভারতীয় দর্শনার্থীদের জন্য এখন প্রতিটি টিকিটের মূল্য ২৫০ রুপি, যা আগের চেয়ে ২০০ রুপি বেশি। আর বিদেশিদের জন্য এখন টিকিটের দাম ১৩০০ রুপি।

তাজমহলের সামনে একজন নারী দর্শনার্থী তবে মূল সমাধি না দেখতে চাইলে ৫০ রুপির টিকিট কিনলেও চলে ভারতীয়দের। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর পর্যটকদের মূল সমাধি দেখতে হলে লাগবে ৭৪০ রুপি, আগে যা ছিল ৫৪০ রুপি।

সপ্তদশ শতকে মোগল সম্রাট শাহজাহান তার প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশে গড়ে তোলেন রাজকীয় সমাধি তাজমহল। এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর অন্যতম। প্রতি বছর সেখানে ৭০-৮০ লাখ ভ্রমণপিপাসু ভিড় করে। দিনে দিনে এর দর্শনার্থীর সংখ্যা বেড়ে চলেছে। বিশ্বের বিভিন্ন শেষের ভ্রমণপ্রেমীরা এই স্থাপনা দেখতে ভারতে আসেন। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তি—‘বিয়েটা আর করতে হলো না’
আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তি—‘বিয়েটা আর করতে হলো না’
বিশ্বকাপে কোনও গোল-অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল পেলেন রদ্রি
বিশ্বকাপে কোনও গোল-অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল পেলেন রদ্রি
বিশ্বকাপের সঙ্গে বিশ্বরেকর্ডও গড়লো স্পেন
বিশ্বকাপের সঙ্গে বিশ্বরেকর্ডও গড়লো স্পেন
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার