আল্পনার রঙে রাঙা হচ্ছে রাজপথ

হাসনাত নাঈম
১৪ এপ্রিল ২০১৮, ০১:০৮আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ০১:১৪

আল্পনায় বৈশাখ পহেলা বৈশাখকে উপলক্ষ করে ১৩ এপ্রিল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এশিয়াটিক ইএক্সপি আয়োজন করেছে 'বার্জার আল্পনায় বৈশাখ ১৪২৫'। আর এবারের আল্পনার নকশাটি করেছেন প্রখ্যাত চিত্রকর মো: মনিরুজ্জামান।

রাত সাড়ে ১১ টায় এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এবং সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, এশিয়াটিক ইএক্সপি এর এমডি ইরেশ যাকের ও ইউনিলিভার বাংলাদেশের প্রধান  কেদার লেলে।

৬ষ্ঠ বারের মতো আয়োজিত এই আল্পনা অনুষ্ঠানে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে শিশু কিশোরদের আল্পনা আঁকার বিশেষ ব্যবস্থা 'সার্ফ এক্সেল মাঠশালা'। এতে সন্ধ্যা থেকে শতাধিক শিশু অংশগ্রহণ করে।

আল্পনায় রাঙা রাজপথ উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আল্পনা আকার কাজ। এবার চিত্রশিল্পী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ মোট ৬৫০ জন এই আল্পনা আকার কাজে অংশ নিয়েছে। কাজ চলবে ভোর ৬ টা পর্যন্ত।

রাত ১০টার পর থেকেই লোকে লোকারণ্য মানিক মিঞা অ্যাভিনিউ। নানা বয়সী লোকেরা অংশ নিচ্ছে আলপনা আঁকায়। সঙ্গে রয়েছে কনসার্ট। রাত সাড়ে ১১টায় উদ্বোধনী ঘোষণার পর পরপই মঞ্চে উঠেন গায়কেরা। শুরু হয় বৈশাখের গান।

ছবি: আহমদ সিফাত।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একের পর এক কারখানা বন্ধে হাজারো শ্রমিক বেকার, কবে কাটবে অস্থিরতা
একের পর এক কারখানা বন্ধে হাজারো শ্রমিক বেকার, কবে কাটবে অস্থিরতা
একসঙ্গে দুর্ঘটনার কবলে দুটি ট্রেন, চট্টগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ
একসঙ্গে দুর্ঘটনার কবলে দুটি ট্রেন, চট্টগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ
ইসরায়েলের উসকানি সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠা হবে: এরদোয়ান
ইসরায়েলের উসকানি সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠা হবে: এরদোয়ান
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় ‘সন্তুষ্ট নয়’ বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় ‘সন্তুষ্ট নয়’ বাংলাদেশ
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান