মিতু হত্যায় আরও দুয়েকজন জড়িত, ধরা পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৬, ১৬:৪৯আপডেট : ২৭ জুন ২০১৬, ১৬:৪৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর দুই খুনিকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িত আরও দু-একজন ধরা পড়বে বলেও জানান তিনি।  

সন্দেহভাজন কেউ ধরা পড়লে মামলার বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও জানান মন্ত্রী।

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে সোমবার (২৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, সন্দেহভাজন দু’একজনকে গ্রেফতারের পর সঠিক ব্যক্তিদের ধরা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করতেই বাবুল আক্তারকে গোয়েন্দা দফতরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের সঙ্গে বাবুল আক্তারকে মুখোমুখী করানো হয়।

মন্ত্রী আরও বলেন, মিতু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে দু’একজন ধরা পড়েছে। আমি সুনিশ্চিত, ভবিষ্যতে আরও ধরা পড়বে। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় আগের পদ্ধতি বহাল
টিসিবি অকার্যকর, বাজারে কোনও প্রভাব নেই

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী