পাসপোর্ট খাত দুর্নীতির শীর্ষে: টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৬, ১৩:৫৩আপডেট : ২৯ জুন ২০১৬, ১৪:০৬

টিআইবি দেশের সেবা খাতগুলোর মধ্যে পাসপোর্ট বিভাগ সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত। প্রায় ৭৭ শতাংশ মানুষকে এখান থেকে সেবা নিতে গিয়ে দুর্নীতি ও ঘুষের শিকার হতে হচ্ছে।
রাজধানীর ধানমণ্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে বুধবার (২৯ জুন) ‘সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০১৫’ প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টিআইবির সপ্তম খানা জরিপের ফলে এমন তথ্যই প্রকাশ পায়।
জরিপ প্রতিবেদনে বলা হয়, সরকারি যেসব সেবা খাত রয়েছে, এর কোনগুলোতে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছে, সে বিষয়ে একটি জাতীয় জরিপ চালায় টিআইবি। ২০১৫ সালে প্রায় ১৫ হাজার খানা বা পরিবারের ওপর জরিপ চালিয়ে টিআইবি দেখেছে, পাসপোর্ট সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি, অর্থাৎ ৭৭ দশমিক ৭ শতাংশ মানুষকে দুর্নীতির শিকার হতে হয়েছে।
এর পরই ৭৪ দশমিক ৬ শতাংশ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছ থেকে দুর্নীতির শিকার হয়েছেন। তারপর আছে শিক্ষা খাত।
এ ছাড়া বিআরটিএ, ভূমি প্রশাসন, বিচারিক সেবা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, বিদ্যুৎ, কৃষি, কর, গ্যাস, বিমা, ব্যাংকিং, এনজিও, বিটিসিএল ও ওয়াসার সেবা নিতে গিয়ে নাগরিকরা দুর্নীতির শিকার হচ্ছেন বলে জানিয়েছে টিআইবি।

এপিএইচ/

আরও পড়ুন:
ভুয়া নিবন্ধনে সিম বিক্রির অভিযোগে রাজধানীতে গ্রেফতার ২২

পদ্মা সেতুর নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে: প্রধানমন্ত্রী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি