পদ্মা সেতুর নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৬, ১১:৩৫আপডেট : ২৯ জুন ২০১৬, ১১:৩৫

সংসদে প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের সাহসী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্তের ফলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়েছে। ২০১৮ সাল নাগাদ এ সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরসহ সব প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সব ধরনের নাশকতা-সহিংসতায় জড়িত ও হুকুমদাতাদের আইনের আওতায় আনতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পারস্পারিক সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আখতার জাহানের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে নাশকতা বা সন্ত্রাসী হামলা সংক্রান্ত মামলার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী সফলতার পরিচয় দিয়েছে। ফলে জনগণের মাঝে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।’

সামশুল হকের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, ‘বিশ্ব মন্দা ও বাংলাদেশের প্রধানতম শ্রমবাজারে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বে গত ৭ বছরে দেশে-বিদেশে প্রায় ১০ কোটি ৬৫ লাখ নতুন কর্মসংস্থান হয়েছে।’

/ইএইচএস/এসটি/

আরও পড়ুন: ভারত ফিরছে সনু

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের