গুলশান হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ

গোয়েন্দা প্রধানদের বরখাস্ত করা উচিৎ: এরশাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ১৭:৪৬আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৭:৫৭

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গুলশান হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য দেশের গোয়েন্দা প্রধানদের বরখাস্ত করা উচিৎ। এত বড়ো বাহিনী থাকা সত্ত্বেও গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা ঢুকলো কিভাবে সে প্রশ্নও তোলেন তিনি। তবে এই হামলার জন্য প্রকারান্তরে পশ্চিমাদের দায়ী করেন এরশাদ। এসময় জঙ্গি ইস্যু সমাধানে সব দলকে নিয়ে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ঠাকুরগাঁওয়ে এরশাদ

মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি দৌলতপুর গ্রামে নর্থ’স এগ মুরগি ফার্ম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের  সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এরশাদ।

এরশাদ বলেন,‘গুলশান হামলায় প্রথমে বিদেশিদের হত্যা করা হয়েছে। বাঙালিদের গায়ে হাত দেওয়া হয়নি। বাঙালি একটি ছেলে মারা গেছে। প্রশ্ন হলো, কেন বিদেশিদের মারা হলো। এর উত্তর আমি দিচ্ছি।’

এই উত্তর দিতে গিয়ে সাবেক এই রাষ্ট্রপতি ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান ধ্বংসের ঘটনায় পশ্চিমা শক্তিগুলোকে দায়ী করেন। তিনি পশ্চিমাদের উদ্দেশে বলেন, ‘তোমরা মারছো। তারা প্রতিশোধ নিয়েছে। কিন্তু সাহস করে কেউ কিছু বলতে পারছে না।’

এরশাদ আরও বলেন, ‘গুলশানে এতো বড় হত্যাকাণ্ড ঘটলো, এতো অস্ত্রপাতি নিয়ে জঙ্গিরা ঢুকল। কিন্তু তাদের এভাবে ঢোকার কথা না। জঙ্গিদের ব্যাপারে গোয়েন্দাদের কোনও খোঁজ-খবর ছিল না। ইন্টেলিজেন্স বিভাগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই গোয়েন্দা প্রধানদের বরখাস্ত করা উচিৎ।’

সমস্যা সমাধানে আলোচনায় বসার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘আসুন, বসে আলোচনা করি। আমরা সুস্থধারার রাজনীতি করি। তাই আসুন, সন্ত্রাস আর ভাঙচুরের রাজনীতি বন্ধ করি। যেসব দল সুস্থধারার রাজনীতি করে তাদের নিয়ে বসা যায়। তবে কাজটি সরকারকে করতে হবে।’

গুলশান হামলা প্রতিরোধে গোয়েন্দাদের ব্যর্থতার অভিযোগ নিয়ে কয়েকদিন থেকেই সরব রয়েছেন তিনি।

 /এমএসএম/টিএন/

আরও পড়ুন:

ফেসবুকে এখনও নিয়ন্ত্রণহীন সব ‘জিহাদি পেজ’

সংবাদমাধ্যম আমার বক্তব্য বিকৃতভাবে ব্যবহার করেছে: জাকির নায়েক

নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, স্বামীসহ গ্রেফতার

প্রলয়ঙ্করী ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ
হলি আর্টিজান থেকে উদ্ধার হওয়া সবাই নজরদারিতে

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী