নিখোঁজ ২৬২ ব্যক্তির তালিকা প্রকাশ করল র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ০১:১১ আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৬:৫৭

.

রাজধানীর গুলশান হামলায় জড়িত সন্দেহে এক তরুণীসহ চারজনের ছবি প্রকাশের প্রায় ১০ ঘণ্টা পর ২৬২ জন নিখোঁজের একটি  তালিকা প্রকাশ করেছে র‌্যাব। ওই তালিকায় সারাদেশের নিখোঁজ ব্যক্তিদের ছবি, ঠিকানা ও সাধারণ ডায়েরির (জিডি) কথা উল্লেখ করা হয়েছে।

বুধবার মধ্যরাতে র‌্যাবের ফেসবুক অফিসিয়াল পেজে এই তালিকাটি প্রকাশ করা হয়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালিকা প্রকাশ করে সেখানে দেশের নাগরিকদের উদ্দেশে বলা হয়, ‘র‌্যাব কর্তৃক দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিক কালের নিখোঁজ ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হলো। এ সকল ব্যক্তিদের খোঁজ জানতে পারলে নিকটস্থ র‌্যাব ক্যাম্প/ব্যাটালিয়নে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। মোবাইল- ০১৭৭৭৭২০০৫০।'

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক তরুণীসহ চারজন সন্দেহভাজনের একটি ভিডিও ফুটেজ একই পেজে প্রকাশ করে র‌্যাব।

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর জানা যায় হামলাকারীরা দীর্ঘদিন ধরে পরিবার থেকে বাইরে গিয়ে নিখোঁজ ছিল। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে পরিবারকে জানাতে অনুরোধ করে র‌্যাব ও পুলিশ। এই অনুরোধের পর সারাদেশে বিভিন্ন পরিবার তাদের নিখোঁজ সদস্যদের কথা উল্লেখ করে স্থানীয় থানায় জিডি করে। এসব জিডি তদন্ত করে এই তালিকা প্রকাশ করেছে র‌্যাব।

সম্পূর্ণ তালিকা:

নিখোঁজদের তালিকা

নিখোঁজদের তালিকা-২ নিখোঁজদের তালিকা-৩

নিখোঁজদের তালিকা-৪ নিখোঁজদের তালিকা-৫ নিখোঁজদের তালিকা-৬ নিখোঁজদের তালিকা-৭ নিখোঁজদের তালিকা-৮ নিখোঁজদের তালিকা-৯ নিখোঁজদের তালিকা-১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০

/এআরআর/এনএস/

আরও পড়ুন: ব্যাংকগুলোকে সর্বোচ্চ সতর্কতা দেখানোর নির্দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন