জঙ্গিবাদ ইসলাম ধর্মীদের পৃথিবীতে বসবাস কঠিন করে দিচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১২:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১২:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আমার খুব দুঃখ লাগে, কষ্ট লাগে যখন দেখি কিছু বিপথগামী মানুষ হত্যা করে। যারা ঠাণ্ডা মাথায় নিরীহ মানুষ হত্যা করে, তারা ইসলাম ধর্মের কোনও ভাল কাজ করছে না। বরং ইসলাম ধর্মকে অন্যের কাছে হেয় করে দিচ্ছে। অন্যদের কাছে ইসলাম ধর্ম সম্পর্কে একটা ভীতি সৃষ্টি করছে এবং ইসলামের বদনাম করছে। তারা মানুষ খুন করে কী অর্জন করছে, সেটা জানি না। কিন্তু আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, তাদের জন্য পৃথিবীতে বসবাস কঠিন করে দিচ্ছে।
বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হ্জ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিমিনয় ও হজ কার্যক্রম ২০১৬- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের ধর্ম ইসলাম, এই ধর্ম সবচেয়ে বেশি শান্তির কথা বলেছে। সহনশীলতার কথা বলেছে ও অধিকারের কথা বলেছে। সেই ধর্মটাকে এভাবে হেয় প্রতিপন্ন করে তারা কার স্বার্থ রক্ষা করছে? কী অর্জন করছে? সেটাই আমার প্রশ্ন। বিশ্বে শ্রেষ্ট ধর্ম হিসেবে যেন ইসলাম ধর্ম সমুন্নত থাকে, আমি সেই কামনা করি। যারা বিপথে গিয়ে পবিত্র ধর্ম ইসলামকে কলুষিত করছে, তাদের বিরুদ্ধে সমগ্র জাতিকে সোচ্চার হতে হবে।

শেখ হাসিনা বলেন, হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ সৌদি আরবের কাছে শ্রেষ্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা অব্যাহত রাখতে চাই। আপনারা দেশের জন্য, দেশের মানুষের জন্য পবিত্র হজে গিয়ে দোয়া করবেন দেশ যাতে জঙ্গি, সন্ত্রাসবাদ মুক্ত হয়। প্রধানমন্ত্রী তার নিজের জন্যও দোয়া চান। যারা এবার বিভিন্ন সমস্যায় পড়ে হজে যেতে পারছেন না, আগামী বছর তারাই অগ্রাধিকার পাবেন বলেও কথা দিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বক্তব্য রাখেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাহারি।

আরও পড়ুন:

কল্যাণপুরে নিহত জঙ্গি অর্কসহ তিনজনের আইএস স্টাইলে ধারণ করা অডিওবার্তা

/পিএইচসি/বিটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি