গুলশান-বনানী-বারিধারায় নতুন বাস ও রিকশা চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ১২:৪৪আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৬:৪৯


গুলশান বনানীর নতুন বাস রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা আবাসিক এলাকার বাসিন্দাদের নিরাপত্তা- শৃঙ্খলা রক্ষায় নতুন বাস ও রিকশা চলাচল শুরু হয়েছে। প্রাথমিকভাবে মোট ২০টা শীতাতপ নিয়ন্ত্রিত বাস নামানো হয়েছে। যার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

বুধবার গুলশানের সুটিং ক্লাব সংলগ্ন পুলিশ প্লাজার সামনে খোলা জায়গায় এক অনুষ্ঠানে নতুন বাস ও রিকশা চলাচল উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। গুলশান ও বনানীর নতুন বাস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমাদ, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, গুলশান সোসাইটির সভাপতি ড. এটিএম শামসুল হুদা প্রমুখ। গুলশান ও বনানীর নতুন রিকশা

জানা গেছে, গুলশান ও আশপাশের আবাসিক এলাকায় চলাচলের জন্য ৫শ’ রিকশা নামানো হয়েছে।

গত ১ জুলাই গুলশান আবাসিক এলাকার ৮৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর কূটনৈতিক এলাকার নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এরপর থেকে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব এলাকার নিরাপত্তা জোরদার করতে নানা কার্যক্রম গ্রহণ করে। গুলশান ও বনানীর নতুন রিকশা

ছবি: নাসিরুল ইসলাম।

/ওএফ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী