বসুন্ধরায় আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৬, ২১:১৬আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২১:১৬

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। রবিবার রাতে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বসুন্ধরায় আগুন তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক অজিত কুমার ভৌমিককে। তাৎক্ষণিকভাবে কমিটির বাকি ৪ সদস্যের নাম তিনি জানাতে পারেননি।

মেজর শাকিল নেওয়াজ আরও জানান, বর্তমানে ডাম্পিংয়ের কাছ চলছে। আগুন খুঁজে খুঁজে নেভানো হচ্ছে। ২৪ থেকে ২৫টি দোকানে সামান্য আগুন রয়েছে। আমরা এখন দোকানের শাটার কেটে কাজ করছি।

প্রসঙ্গত, রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পরপর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় শপিং মল এবং আশেপাশের এলাকা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি