‘মেজর জিয়াই আমাদের বড় ভাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৩:৩৬আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৫:৩৯

মেজর জিয়া

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘প্রকাশক ফয়সল আরেফীন দীপন হত্যা মামলার প্রধান আসামি শামীম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মেজর জিয়াই তাদের বড় ভাই। সে-ই তাদের সব প্রশিক্ষণ দিয়ে থাকে।’

মইনুল ইসলাম শামীম ওরফে সিফাত ওরফে ইমরানকে মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীতে চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ নিয়ে বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘শামীম দীপন হত্যায় স্লিপার সেলের দায়িত্বে ছিল। শিহাব ওরফে সুমন নামে আটক একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে শামীমকে গ্রেফতার করা হয়।’

মনিরুল ইসলাম বলেন, “জেএমবির স্লিপার সেলের দায়িত্বে থাকা ব্যক্তিদের তাদের ভাষায় ‘মাসুল’ বলা হয়। দীপন হত্যায় ৫ জন অংশ নেয়। শামীম তাদের মধ্যে একজন।”

তিনি বলেন, ‘দীপন হত্যার আগে শামীমের নেতৃত্বে স্লিপার সেলটি টঙ্গীর একটি বাসায় প্রশিক্ষণ নেয়। পরে মহাখালীতে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে দীপনকে হত্যা করে। এই প্রস্তুতি তাদের ভাষায় ‘মারকাজ’ নামে পরিচিত।’

তিনি আরও জানান, শামীম ২০১৪ সাভারে এক ছাত্র হত্যায় জড়িত এবং তার বিরুদ্ধে ছাতকে একটি মামলা আছে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ। সে মদনমোহন কলেজের ছাত্র ছিল।

মনিরুল বলেন, শামীমকে ধরিয়ে দেওয়ার জন্য এর আগে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। তার ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন দীপন। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি। 

আরও পড়ুন: প্রকাশক দীপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

/এনএল/এসএনএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি