প্রকাশক দীপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১০:১৪আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৬:৪৩

সিফাত

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার প্রধান আসামি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে গাজীপুরের টঙ্গিতে চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেন।

ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত যে ছয়জনকে চিহ্নিত করে পুলিশ ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল তাদের একজন এই সিফাত। তাকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার। তিনি জানান, ডিএমপির গোয়েন্দা শাখার দলটি তাকে গ্রেফতারের পর নিয়ে গেছে। ফয়সাল আরেফিন দীপন

উল্লেখ্য, গত বছর ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সল আরেফিন দীপন। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি। 

আরও পড়ুন- 

চাপে থাকলেও রামপাল নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী সপ্তাহে ঢাকা আসছেন

/এনএল/জেইউ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের