কেরির টুইটে বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ১৬:৩২আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ২১:০৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিসহ জন কেরির টুইট ঢাকা সফরে এসে বাংলাদেশের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার দুটি পৃথক টুইটে কেরি এ প্রশংসা করেন। একটি টুইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেছেন তিনি।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে জন কেরি লিখেছেন, ‘বাংলাদেশের অসাধারণ অগ্রগতির ইতিহাস রয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত।’

এ টুইটের কয়েক মিনিট পরে কেরি আরেকটি টুইট করেন। এ টুইটে তিনি সফরে গুরুত্বপূর্ণ আলোচনার কথা তুলে ধরেন। তিনি লিখেছেন,  ‘নিরাপত্তা ইস্যু ও চরমপন্থী সহিংসতার বিরুদ্ধে আমাদের দৃঢ় সহযোগিতা নিয়ে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’

সোমবার সকাল সোয়া ১০টায় জন কেরি বিশেষ বিমানে করে ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে হোটেল যান কেরি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন। সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। সোমবার বেলা ১২টার পরে কেরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। এর কিছু সময় পরে এ দুই নেতা বৈঠকে বসেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন। সচিব জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

জন কেরির বাংলাদেশ সফরের আরও খবর-

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি