জঙ্গি মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে লড়াই করবে: কেরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ১৫:০৫আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৬:৫৯

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেরি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

সোমবার দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন।

বৈঠকে জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের ব্যাপারে তথ্যের আদান প্রদান করতে আগ্রহী। আমরা বাংলাদেশের সঙ্গে তথ্যের আদান-প্রদান করতে চাই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে। এ ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছি। মানুষ আমাদের সহায়তা করছে। তবে ধনী পরিবারের সন্তানরা জঙ্গি ও সন্ত্রাসবাদের পথে যাচ্ছে। এটা আশ্চর্যজনক।

বৈঠকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফেরত আনার ব্যাপারে কেরির কাছে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে কেরি বলেন, ‘আমি আপনার স্বজন হারানোর কষ্ট বুঝি। বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারের পর্যালোচনার মধ্যে রয়েছে।’

এর আগে সকাল সোয়া ১০টায় জন কেরি বিশেষ বিমানে করে ঢাকায় পৌঁছান। বিমানবন্দর থেকে হোটেল যান কেরি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং।

/পিএইচসি/এনএস/টিএন/

আরও পড়ুন:

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি