এখন প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ০৯:৩০আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১১:০০

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

মীর কাসেমে আলীর সামনে এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ বাকি রইল বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার পর একথা বলে অ্যাটর্নি জেনারেল।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

রায়ের পর প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন রায় বাস্তবায়ন প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে এবং যে কোনও দিন তা কার্যকর করা হবে। প্রসিকিউশন ঠিকমতো মামলা পরিচালনা করলে ১২ নম্বর অভিযোগেও সাজা নিশ্চিত করা যেত।’

প্রসঙ্গত, ট্রাইব্যুনাল মীর কাসমেরে বিরুদ্ধে আনা ১১ ও ১২ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিলেও আপিলে ১১ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের ওই সাজাই বহাল থাকে। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।

আরও পড়ুন:

কিশোর মুক্তিযোদ্ধা জসিম হত্যার দায়ে মৃত্যুদণ্ড

মীর কাসেমের ফাঁসির রায় বহাল

সবচেয়ে বেশি সময় লাগলো মীর কাসেমের রিভিউতে

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি