যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে নতুন আইন হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩২

আইনমন্ত্রী আনিসুল হক

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য নতুন  আইন করার কথা চিন্তা করছে সরকার। ইতোমধ্যে যেসব যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের সম্পত্তির বিষয়ে নতুন করে কোনও রায় দেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে বিদ্যমান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (আইসিটি) ১৯৭৩ সংশোধনের চেয়ে নতুন আইন করাই শ্রেয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

আইনমন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেন, ‘যাদের ফাঁসি কার্যকর হয়ে গেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে ট্রাইব্যুনাল কোনও রায় দিয়েছে বলে আমার জানা নেই। তাই মুসলিম আইন অনুসারে মৃত ব্যক্তির সম্পত্তির মালিক হন ওয়ারিশরা। কাজেই এই সম্পত্তির ভবিষ্যৎ কী হবে, তা নতুন আইন না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের রায় বিচারকরা দেবেন কিনা, তা আদালতের বিষয়। তবে আমাদের কর্তব্য হবে এমন একটি আইন করে দেওয়া, যাতে তারা এসব বিষয়ে সুনির্দিষ্ট রায় দিতে পারেন।’

/এসআই/এসএনএইচ/এপিএইচ/

আরও পড়ুন:

বাংলাদেশের মানুষ আর না খেয়ে মারা যাবে না: প্রধানমন্ত্রী

পৌর মেয়রদের ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি