পৌর মেয়রদের ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

পৌর মেয়রদের ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের  নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার সচিবালয়ে নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কোরবানির বর্জ্য অপসারণের কাজে ব্যবহারের জন্য ট্রাক ও মিনি ট্রাকের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘মানুষ যে বলে দেশে গণতন্ত্র নেই, একথা ঠিক না। এই যে আপনারা নাগরিক সেবা দিচ্ছেন, সরকারের সংশ্লিষ্ট লোকজন যার যার কাজ নিজে করছে, এটিই প্রমাণ করে দেশে গণতন্ত্র আছে। গণতন্ত্র না থাকলে আপনারা কাজ করতে পারতেন নাকি?’

তিনি আরও বলেন, ‘নাগরিক সেবা সঠিকভাবে দিতে সরকার আপনাদের সব সহযোগিতা দেবে।’

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব শহর নিশ্চিত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেশের পৌরসভাগুলোর অনুকূলে এ ডাম্পার ট্রাক বিতরণ করছে। কারণ সামাজিক উন্নয়নের পাশাপাশি বর্তমানে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, খেলার মাঠ, পার্ক, বাস টার্মিনাল, ড্রেনেজগুলো পরিষ্কার পরিচ্ছন্নতাসহ স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।’

অনুষ্ঠানে বিভিন্ন পৌরসভার মেয়রদের হাতে ৭৮টি টি-ডাম্পার ট্রাকের চাবি হস্তান্তর করেন মন্ত্রী।

/এসআই/এসএনএইচ/

আরও পড়ুন:

বাংলাদেশের মানুষ আর না খেয়ে মারা যাবে না: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের