'বাংলাদেশিদের দীর্ঘমেয়াদি ভিসা দেবে ভারত'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ১৪:০৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৪:২২

হর্ষ বর্ধন শ্রিংলা
ভারতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এছাড়া ভিসা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ারের ঢাকা-কলকাতা ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান ভারতের হাইকমিশনার।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। দুদেশের সম্পর্কও অনেক দৃঢ়। বাংলাদেশি অনেকেই ভিসার জন্য আবেদন করেন। আমরা ভিসা প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছি যাতে বাংলাদেশিরা সহজে ভারত যেতে পারেন। আমরা ৬ মাস, এক বছরের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছি।’ শিক্ষার্থী ও ৬৫ বছরের বেশি বয়সীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘ভারতের সঙ্গে পর্যটনের উন্নয়নের বিষয়ে আরও আলোচনা চলছে।’

আরও পড়ুন- 


বাংলাদেশে প্রবেশ করেছে ১০ হাজার রোহিঙ্গা: জাতিসংঘ

/সিএ/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী