জাতিসংঘ অফিস ঘেরাওয়ের মিছিলে ইসলামী আন্দোলনকে পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫০

জাতিসংঘ অফিস ঘেরাওয়ের মিছিলে ইসলামী আন্দোলনকে পুলিশের বাধা (ছবি: সাজ্জাদ হোসেন) রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় জাতিসংঘ কার্যালয় অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ। ফলে মিছিল করতে না পেরে জাতিসংঘের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য যাত্রা করেন দলের সদস্যরা। দলের আট সদস্যের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি পেশ করেন। জাতিসংঘ অফিস ঘেরাওয়ের মিছিলে ইসলামী আন্দোলনকে পুলিশের বাধা (ছবি: সাজ্জাদ হোসেন)

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম থেকে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বে মিছিল শুরু হলে পুলিশ বাধা দেয়। পরে বাধার মুখে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

জাতিসংঘ কার্যালয় অভিমুখে ইসলামী আন্দোলনের মিছিল (ছবি: সাজ্জাদ হোসেন)

এর আগে সকাল থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন দলের নেতারা। সমাবেশে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর  মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, ‘আমাদের অবস্থান সু চি সহ যারা মানুষ হত্যায় মত্ত হয়েছে তাদের বিরুদ্ধে। জাতিসংঘ আলোচনা করছে, বিভিন্ন সিদ্ধান্ত দিচ্ছে, কিন্তু মিয়ানমারে তার বাস্তবায়ন হচ্ছে না। এখানে কী রহস্য আছে আমরা জানি না। কফি আনান কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে। জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে।’

জাতিসংঘ কার্যালয় অভিমুখে ইসলামী আন্দোলনের মিছিল (ছবি: সাজ্জাদ হোসেন)

তিনি আরও বলেন, ‘মিয়ানমারে যারা হত্যাকাণ্ড চালাচ্ছে তারা কোনও ধর্মের অনুসারী না, তারা নাস্তিক। নারকীয় হত্যাকাণ্ড কোনও ধর্মের অনুসারীদের কাজ হতে পারে না। বৌদ্ধ ধর্ম অহিংস, সেই ধর্মে প্রাণহত্যাকে বড় ধরণের অপরাধ বলা হয়েছে।’ বাংলাদেশে রোহিঙ্গা শরর্ণার্থী শিবিরে ত্রাণ ব্যবস্থা জোরদারের দাবিও জানান রেজাউল করীম।

আরও পড়ুন- ‘রোহিঙ্গা এসেছে চার লাখ ২৪ হাজার, নিবন্ধিত হয়েছে ৫৫৭৫ জন’

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ