ম্যার্কেলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী সম্প্রতি জার্মানির নির্বাচনে জয়লাভের জন্য ম্যার্কেলকে অভিনন্দন জানিয়ে এই সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবিরোধী অভিযান ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ আরও জোরালোভাবে কাজ করতে চায় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত রবিবার (২৪ সেপ্টেম্বর) জার্মানির ১৯তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েও বিজয়ী হয় ম্যার্কেলের দল খ্রিস্টান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ)। ফলে ২০০৫, ২০০৯ ও ২১০৩ সালের পর ফের জার্মান চ্যান্সেলরের পদে আসীন হলেন আঙ্গেলা ম্যার্কেল।
আরও পড়ুন-
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে তার কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন

/এসএসজেড/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি