প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে তার কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় তার কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ডিজিটাল মাধ্যমে জরুরি ফাইল ছেড়ে দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বর্তমানে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে অবস্থান করছেন। তিনি সেখান থেকে ঢাকায় তার কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

তিনি বলেন, ওয়াশিংটন থেকে গত দুইদিনে প্রধানমন্ত্রী ১৬টি জরুরি ফাইল সই করেছেন। প্রধানমন্ত্রী যাওয়ার আগে সব জরুরি ফাইল তার কাছে পাঠানোর জন্য তার কার্যালয়কে নির্দেশনা দিয়েছিলেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদানের পরে শুক্রবার বিকালে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছান।

এক সপ্তাহ ওয়াশিংটনে অবস্থানের পরে ২৯ সেপ্টেম্বর তিনি স্বদেশের উদ্দেশে রওয়ানা দেবেন। তিনি লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে ফিরবেন।

ইউএনজিএ’র ৭২তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছেছেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী