‘যারা রাস্তা বন্ধ করে সমাবেশ করে, তারা ক্ষমতায় আসলে দেশ অচল করবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১৪:১৪আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৪:২৫

ওবায়দুল কাদের, ফাইল ছবি যারা আজকে রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করছে, তারা ক্ষমতায় আসলে দেশ অচল করবে বলে মন্তব‍্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  ‘১৮ নভেম্বর শনিবার বলেই ৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতির জন্য আমরা সমাবেশ দিয়েছি। এ ধরনের সমাবেশে জন ভোগান্তি হবেই, এটাকে সহনীয় মাত্রায় রাখা রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু আজকে তো বিষয়টি সহনীয় মাত্রায় নেই। খালেদা জিয়ার সংবর্ধনার দিনও একই অবস্থা হয়েছিল। আমরাও শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছিলাম। কিন্তু সেটা সুশৃঙ্খল পরিবেশে।’

বিএনপি অভিযোগ করেছে সমাবেশকে বাধাগ্রস্ত করতে তাদের নেতাকর্মীদের সরকার বাধা দিচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা খতিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে বাধাটা কে দিচ্ছে? বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়। অতীতেও তারা এমন অভিযোগ করেছে। পরে খোঁজ নিয়ে দেখা গেছে, এর কোনও ভিত্তি নেই। আসলেই কথায় কথায় নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘তারা একবার বলে সহায়ক সরকার লাগবে, আবার বলে তত্ত্বাবধায়ক সরকার। আসলে তারা কী চায়, আজ কি সেটা স্পষ্ট করবেন খালেদা জিয়া? আমাদের কথাতো পরিষ্কার, আমরা সংবিধানের বাইরে যাবো না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যে সরকার ক্ষমতায় থাকে তারাই নির্বাচনকালীন সরকার হয়।’

আরও পড়ুন:

রাস্তায় নেই গণপরিবহন, প্রাইভেটকার আর রিকশায় জট

 

/পিএইচসি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি