রোহিঙ্গাবিষয়ক রেজ্যুলেশন: বিরোধিতা করেছে চীন, ফিলিপাইন ও বুরুন্ডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ২৩:২৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ০১:৫৭

কক্সবাজারের সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা (ফাইল ছবি)

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রোহিঙ্গাবিষয়ক একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে। কাউন্সিলের ৪৭ সদস্য দেশের মধ্যে ৩৩টি এর পক্ষে ভোট দেয়। চীন, ফিলিপাইন ও পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি রেজ্যুলেশনের বিপক্ষে ভোট দেয়। ভারতসহ ৯টি দেশ কোনও পক্ষ নেয়নি। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) জেনেভায় এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও সৌদি আরব এই রেজ্যুলেশন পেশ করেছিল। মঙ্গলবার রোহিঙ্গাবিষয়ক একটি বিশেষ সেশনে ভোটাভুটির পর এটি গৃহীত হয়। ভোটগ্রহণের পর বাংলাদেশের প্রতিনিধি শামীম আহসান রেজ্যুলেশনের পক্ষে ভোটদাতাদের ধন্যবাদ জানিয়ে কাউন্সিলকে বলেন, ‘বাংলাদেশ হতাশ। এ ধরনের চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও একটি রেজ্যুলেশন সর্বসম্মতভাবে না হয়ে ভোটাভুটিতে গৃহীত হলো; এটি দুঃখজনক।’ তিনি আরও বলেন, ‘এটি পেশ করার আগে আমরা সবার সঙ্গে কথা বলেছিলাম। যাতে সবার মতামত এখানে প্রতিফলিত হয়।’

মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে রেজ্যুলেশনটি উত্থাপনের পর চীন এটি ভোটাভুটিতে দেওয়ার আহ্বান জানায়। ভোটাভুটির আহ্বান জানিয়ে চীনের প্রতিনিধি বলেন– আমরা এর বিপক্ষে ভোট দেব। পরে দেশটি রেজ্যুলেশনের বিপক্ষে ভোট দেয়। এছাড়া, ফিলিপাইনের প্রতিনিধিও তার বক্তব্যে রেজ্যুলেশনের বিপক্ষে ভোট দেওয়ার কথা জানান। ভারত ও জাপান ভোটের আগে দেওয়া বক্তব্যে জানায়, তারা কোনও পক্ষ নেবে না।

 আরও পড়ুন: জাতিসংঘের বিশেষ অধিবেশনেও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ নিলো চীন

/এসএসজেড/এমপি/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি