গুগল ডুডলে বেগম রোকেয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৭, ১০:২৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১০:৪৪

গুগল ডুডলে বেগম রোকেয়া বেগম রোকেয়া দিবস আজ। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সার্চ ইঞ্জিন গুগলও দিবসটি স্মরণ করছে।  গুগলের হোম পেজে গেলে ডুডলে সাদা শাড়ি ও চোখে চশমা পরা এক নারীকে বই হাতে হেঁটে যেতে দেখা যাচ্ছে। তিনিই বেগম রোকেয়া।

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৭তম জন্ম ও ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেই গুগল এ আয়োজন করেছে। গুগলে (www.google.com)  কিংবা সরাসরি www.google.com.bd এই  ঠিকানায় ঢুকলেই ডুডলটি দেখা যাবে। ডুডলে ক্লিক করলে বেগম রোকেয়াকে নিয়ে গুগলে নানা অনুসন্ধান ফল দেখা যাবে। বিভিন্ন দিবস ও ঐতিহাসিক ঘটনার স্মরণে এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম বা মৃত্যু দিবসে গুগল ডুডলে পরিবর্তন করে।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে রোকেয়ার জন্ম হয়। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি মারা যান। বেগম রোকেয়ার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তার গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু।

বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে- মতিচূর (প্রবন্ধ, ২ খণ্ড: ১ম খণ্ড ১৯০৪, ২য় খণ্ড ১৯২২), সুলতানস ড্রিম (নকশাধর্মী রচনা, ১৯০৮), পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪), অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি। এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যাঙ্গাত্মক রচনা ও অনুবাদ। 

 

আরও পড়ুন:

এ বছর রোকেয়া পদক পাচ্ছেন যারা

 

রোকেয়া দিবস আজ

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী