বিটিআরসিতে চিঠি পৌঁছাতে কতদিন লাগে?

সালমান তারেক শাকিল, সিলেট থেকে ফিরে
২৫ ডিসেম্বর ২০১৭, ১০:১৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১০:১৬

বিটিআরসিতে চিঠি পৌঁছাতে কতদিন লাগে? পুলিশের পক্ষ থেকে চিঠি পাঠানোর পর এক বছরের বেশি সময় পার হয়ে গেছে। তারপরও তীরশিলং জুয়ার সূতিকাগার ভারতের মেঘালয়ের শিলংভিত্তিক কয়েকটি সুনির্দিষ্ট ওয়েবসাইট বন্ধে ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে ২০১৬ সালের অক্টোবরে চিঠি দেওয়া হলেও বিটিআরসি বলছে তারা জুয়াবন্ধে কোনও চিঠিই পায়নি। উল্টো বিটিআরসি জোর দিয়েই বলছে, এ ধরনের কোনও চিঠিপত্র পেলে জুয়া খেলার ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হবে।

গত কয়েক বছর ধরে তীরশিলং জুয়া পুরো সিলেট জেলায় ছড়িয়ে পড়েছে। এতে করে স্থানীয় জুয়াড়িরা একদিকে যেমন অর্থ-সম্পদ হারাচ্ছে, তেমনি তাদের লোভের প্রতিক্রিয়ায় সামাজিক অস্থিতিশীলতাও তৈরি হচ্ছে (লিংক-১)। সম্প্রতি এই খেলাটি সিলেট জেলা ছাড়িয়ে সুনামগঞ্জ জেলার কিছু স্থানেও ছড়িয়ে পড়ছে। (লিংক: সুনামগঞ্জ) সুনির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটকে কেন্দ্র করে খেলা হয় এই জুয়া। এক্ষেত্রে বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে কয়েকটি ওয়েবসাইট বেরিয়ে এসেছে।এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, http://teertoday.com/    http://nightteer.com/ । এছাড়া কিছু ফেসবুক আইডি থেকেও জুয়াটির প্রচারণা চালানো হয়।

এই ওয়েবসাইট থেকে পরিচালিত শিলং তীর সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, জেলার আইনশৃঙ্খলা কমিটিতে তীর শিলং জুয়াটি নিয়ে প্রতি বৈঠকেই আলোচনা হয়। এমনকি আলোচনার এক পর্যায়ে ২০১৬ সালের ১৬ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে বিটিআরসিকে কিছু ওয়েবসাইট বন্ধ করার আবেদন জানিয়ে চিঠিও দেওয়া হয়। যদিও চিঠির জবাবে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি সরকারি এই প্রতিষ্ঠানটি।

ফেসবুকে তীর শিলংয়ের প্রচারণা

তীরশিলং জুয়া বন্ধে সিলেট জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকেও আলোচনা হয়। জেলার উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিরাও জানিয়েছেন, জুয়াটি বন্ধে প্রথমত ওয়েবসাইট বন্ধ করা উচিত। দ্বিতীয়ত, দুর্বল জুয়া আইন আরও সক্রিয় ও বাস্তবসম্মত করা দরকার। তাহলেই তীরশিলং সমূলে উৎপাটন করা সম্ভব হতে পারে।

 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ‘ওয়েবসাইট বন্ধ করে দিলেই হয়। কিন্তু এটা ভালো করে বলতে পারবে বিটিআরসি। আমরা, বিভাগীয় কমিশনারসহ অনেকেই তাদের অবহিত করেছি। এখন যদি সাইটগুলো বন্ধ করে দিতে পারে তাহলে হয়তো এই তীরশিলং জুয়া বন্ধ হতে পারে।’

বিটিআরসিতে চিঠি পৌঁছাতে কতদিন লাগে? সিলেট মেট্রোপলিট পুলিশের উপকমিশনার ( হেডকোয়ার্টার) রেজাউল করিম বলেন, ‘বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে।’ বিটিআরসি চিঠির কোনও উত্তর দিয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বিটিআরসি তো উত্তর দেবে না, তাদের ব্যবস্থা নেওয়ার বিষয়। আশা করি, তারা ব্যবস্থা নেবেন।’

সিএমপি এডিসি (মিডিয়া) এম এ ওয়াহাব বলেন, ‘২০১৬ সালেই পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে চিঠি পাঠিয়েছি। ১৬-১০-২০১৬ এ চিঠি পাঠিয়েছি। এরপর আর পাঠানো হয়নি।’

তীরশিলং বন্ধে সিএমপির কোনও চিঠি পেয়েছেন কিনা, এমন প্রশ্নে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার জানামতে কোনও চিঠিপত্র পাইনি।’ তবে তিনি জোর দিয়েছেন, ওয়েবসাইট বন্ধে কোনও চিঠি পেলে ব্যবস্থা নেবেন। শাহজাহান মাহমুদ বলেন, ‘চিঠি পেলে অবশ্যই-অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

তীরশিলং জুয়ার সবচেয়ে বেশি আক্রান্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলা। সেখানকার নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালও বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তার জানা মতে তীরশিলং এর ওয়েবসাইটগুলো বন্ধ করতে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে।

সিলেট পশ্চিম কাজিরবাজার মাছের আড়ৎ, সেলফি ব্রিজের নিচে জুয়া আইন সংশোধনের দাবি

তীরশিলং বন্ধে প্রচলিত জুয়া আইন সংশোধনের দাবি জানিয়েছেন জুয়ায় আক্রান্ত এলাকার প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তারা বলছেন, বর্তমান জুয়া আইনে জুয়াড়িকে ধরতে হলে প্রমাণসহ আটক করতে হয়। প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ এর বিভিন্ন ধারায় জুয়ার সামগ্রীর যে কথা বলা হয়েছে, তীরশিলং জুয়ায় এ ধরণের সামগ্রীর ব্যবহার নেই। এক্ষেত্রে মোবাইল ফোনে জুয়াটি খেলায় আইনত শক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারছে না প্রশাসন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল বলছেন, ‘বিদ্যমান জুয়া আইনে তীরশিলং জুয়া বন্ধে কার্যকর না। এক্ষেত্রে জুয়াটিকে সমূলে উৎপাটন করতে হলে আইন সংশোধন করতে হবে।’

বিটিআরসিতে চিঠি পৌঁছাতে কতদিন লাগে? গোয়াইনঘাট থানার মাত্র পঞ্চাশ গজের মধ্যেই সবজি বাজারে খেলা হয় জুয়া। যদিও থানার ওসি দেলোয়ার হোসেন বলছেন, ‘জুয়াটি নিয়ন্ত্রণের জন্য আইন নেই। মোবাইল কোর্টেরও সুযোগ নেই। স্পেসিফিক আইন নাই। এ কারণে ব্যবস্থা গ্রহণ করলেও ফলাফল ভালো আসে না।’

সিলেট জেলার জৈন্তা উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তীরশিলং খেলার কারণে সামাজিক-পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে।’ গোয়াইঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীর ভাষ্য, ‘আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এই জুয়া বন্ধে প্রশাসনকে তাগাদা দিলেও আইন না থাকায় কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’

জৈন্তার দরবস্ত বাজারের এই চায়ের দোকানটিতে তীর শিলং জুয়ারিদের অবস্থান করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ‘আমাদের কার্যক্রম যেটা নেওয়ার, যেখানে খবর পাই, সেখানে ফোর্স পাঠাই। কিন্তু আমাদের বাংলাদেশের জুয়া আইনটা এতই শিথিল যে জেলে গেলেই পরে জামিন হয়ে যায়। জুয়াড়িদের যদি সামাজিকভাবে, পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা যেত তাহলে হয়তো বন্ধ হতো।’

সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও

এদিকে, জুয়া খেলায় আগ্রহ বাড়াতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে দেওয়া হয় নানা প্রলোভন। আগের রাতেই দেওয়া হয় পরের দিনে জুয়ায় জিতে যাওয়ার সম্ভাব্য টোপ। আর গ্রাহকরা নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে সিরিয়াল দেন। আর এই অগ্রিম যোগাযোগের জন্য পরেরদিনের খেলার টোপ দেওয়া হয় ফেসবুকে।

অনুসন্ধানে এমন অন্তত ৫০টি আইডি পাওয়া গেছে, যেখান থেকে তীর শিলং জুয়ার সম্ভাবনা, গুটি সম্পর্কে ধারণা দেওয়া হয়। কিছু আইডি সিলেট থেকে, কিছু শিলং থেকে সরাসরি চালানো হয়। একই সঙ্গে যোগাযোগের জন্য দেওয়া হয় মোবাইল নম্বরও।

আরও পড়ুন:
শিলংয়ের জুয়ায় দিশেহারা সিলেট (ভিডিও)
তীরশিলং জুয়া কী, কারা ছুড়ে দিচ্ছে তীর?
প্রাণ গেলো রফিকের, সচ্ছল পরিবার এখন পথে
শিলংয়ের ‘তীর’ এবার সুনামগঞ্জের দিকে


 

 

/এফএস/টিএন/আপ-এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী