‘ভ্রাম্যমাণ আদালতের সাজা দেখলে আমার নিজেরই ভয় লাগে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ১৩:১১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৩:২৫

দায়িত্বরত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) সাজা দেখলে নিজেরই ভয় লাগে বলে মন্তব্য করেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। তিনি বলেন, ‘পুলিশ থাকতে পারবে না, কিন্তু জেল জরিমানা দিয়ে দেবেন। সাধারণ মানুষের কথা কী বলবো, আমার নিজেরই তো ভয় লাগে। বিনা কারণে কোনও নাগরিককে একদিনও জেলে রাখা সংবিধান সমর্থন করে না।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১৪টি ধারা ও উপ-ধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি) শুনানিকালে বুধবার তিনি এসব কথা বলেন।

আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন আমীর-উল-ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া শুনানির সময় আরও উপস্থিত ছিলেন, রিটকারী আইনজীবী ব্যারিস্টার হাসান এমএস আজিম।

প্রসঙ্গত, গত বছরের ১১ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আদালত পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনে ১৪টি ধারা ও উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে এ আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করা হয়। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে বুধবার শুনানি শুরু হলো।

 আরও পড়ুন:
শ্রীমঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৪ (ভিডিও)

/বিআই/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ