শ্রীমঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৪ (ভিডিও)

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ১১:৩৯ আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৭:২৪

বিধ্বস্ত হেলিকপ্টার মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের বিজিবি ক্যাম্পের ভেতরে বিমান  বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে চার জন আহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে বিজিবি সেক্টরের ভেতরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জাহির হোসেন।
ছবি: কার্তিক দাস নামে এক ব্যক্তির ফেসবুক পেজ থেকে নেওয়া শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিপন চন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আহত চার জনকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দু’জন বিজিবি কর্মকর্তা, বাকি দু’জন বিদেশি নাগরিক। বিজিবি কর্মকর্তারা হলেন— লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফরহাদ। হাসপাতালের রোগী ভর্তি রেজিস্ট্রারে বাকি দু’জনকে বিদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হলেও তাদের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি।







হাসপাতালের রেজিস্ট্রারে ভর্তি হওয়া চার জনের তথ্য
জানা গেছে, আহতদের মধ্যে বিদেশি দুই নাগরিককে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানকার রোগী ভর্তি রেজিস্ট্রার থেকে জানা গেছে, তারা কুয়েত সেনাবাহিনীর কর্মকর্তা। তারা হলেন— মেজর জেনারেল খালিদ মো. আব্দুল্লাহ ও মেজর জেনারেল আলী আল বাশার। আহত আরও একজনকে ভর্তি করা হয়েছে সেখানে।
শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বেরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, হেলিকপ্টারটি বিমান বাহিনীর। দুর্ঘটনায় সার্জেন্ট ওমর, সার্জেন্ট জাহিদ ও সার্জেন্ট রেজাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ছবি: মুরাদ বিন মহিউদ্দিন নামে এক ব্যক্তির ফেসবুক পেজ থেকে নেওয়া হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে আছেন।
ছবি: কার্তিক দাস নামে এক ব্যক্তির ফেসবুক পেজ থেকে নেওয়া সূত্র জানায়, হেলিকপ্টারটি শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পের হেলিপ্যাডের ১০০ ফিট দূরে জরুরি অবতরণ করে।
ভিডিও দেখুন এখানে:

/এআর/এসএনএইচ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশকে না জানিয়ে এবার ববি হাজ্জাজের নামে ‘অভিযান’, মাথা ফাটলো যুবকের 
পুলিশকে না জানিয়ে এবার ববি হাজ্জাজের নামে ‘অভিযান’, মাথা ফাটলো যুবকের 
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক