তিন জঙ্গি ‘আত্মঘাতী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৮, ১১:০২আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১১:৫৯

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানার কাছে র‌্যাবের কর্মকর্তারা র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ‘পশ্চিম নাখালপাড়ার ওই বাড়ির ভেতর তিন জনের মরদেহ পাওয়া গেছে। সম্ভবত তারা আত্মঘাতী হয়েছে। তারাই গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে।’

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িতে র‌্যাব অভিযান চালায় তার কাছে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে কথা বলেন তিনি। রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা

বেনজীর আহমেদ আরও বলেন, ‘জঙ্গিরা জাহিদ নামের একটি ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে এই বাসাটি ভাড়া নেয়। তবে ভেতরে আরও একটি ন্যাশনাল আইডি কার্ড পাওয়া গেছে। দুটি কার্ডেরই ছবি এক, তবে নাম ভিন্ন। আমাদের মনে হচ্ছে তারা ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বাসাটি ভাড়া নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ৪ জানুয়ারি তারা জাহিদ পরিচয় দিয়ে বাসাটা ভাড়া নেয়। নিহতরা সবাই ২০ থেকে ৩০ বছরের যুবক। ভেতরে একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। আরও একটি গ্রেনেড ভেতরে রয়েছে। তাদের রুমে পিস্তলসহ আরও কিছু আর্মস রয়েছে।’ রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা

জঙ্গিরা অবস্থান করছে- গোয়েন্দা সূত্রে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে নাখালপাড়ার ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। পশ্চিম নাখালপাড়ার ১৩/১ রুবী ভিলা নামের ছয় তলা ওই বাড়িটিতে অভিযান চালানো হয়। ওই বাড়ির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি রয়েছে বলে তারা জানতে পারেন। এক পর্যায়ে বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করা হলে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

আরও পড়ুন- পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি