পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৮, ০৭:২০ আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ০৯:২৭

পশ্চিম নাখাল পাড়ায় র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান (ছবি-সংগৃহীত) রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব। ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে গোয়েন্দা সূত্রে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযানে নামে পুলিশের এলিট এই বাহিনী। এক পর্যায়ে বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করা হলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একটি সূত্র জানায়, এতে ৩ জঙ্গি নিহত হয়েছে। তবে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে তিনি জানান, বাড়ির ভেতরে একাধিক জঙ্গির লাশ রয়েছে। তবে নিহতের সংখ্যা বিষয়ে তারা নিশ্চিত নন।

দূরের ওই সাদা বাড়িটি ঘিরে চলছে অভিযান (ছবি-সংগৃহীত) বাড়িটি ঘিরে এখনও র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছেন। বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রইসুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তবে বাড়িটিতে কতজন জঙ্গি অবস্থান করছে বা তাদের কাছে কী ধরনের অস্ত্র-বিস্ফোরক রয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। বাসাটি মেস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বাড়ি মালিকের নাম সাব্বির বলে জানা গেছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম নাখালপাড়ার ১৩/১ রুবী ভিলা নামের ছয় তলা ওই বাড়িটি ঘিরে ফেলেন র‌্যাব সদস্যরা। ওই বাড়ির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি রয়েছে বলে তারা জানতে পারেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুড়ে মারা হয়। 

/এনএল/এএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক