‘রাজীবের অবস্থা সংকটাপন্ন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১৫:৩৫আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৫:৪৮

লাইফ সাপোর্টে থাকা রাজীব রাজীবের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হেড ইনজুরির কারণে মঙ্গলবার ভোররাত ৪টার দিকে তার অবস্থার অবনতি হয়। তার অবনতির খবর শুনে মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাকে হাসপাতালে দেখতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া ও ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

এছাড়া তাকে দেখতে এসেছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ এএসএম ফিরোজ।

কনক কান্তি বলেন, ‘রাজীবের মাথায় যেখানে আঘাত ছিল সেখানে ফুলে গেছে। পুনরায় রক্তক্ষরণ হয়েছে। এখন আর তার অপারেশন করার কোনও অবস্থা নেই।’

সংবাদ সম্মেলনে চিকিৎসকরা

তিনি রাজীবের পরিবারের সদস্যদের বলেন, ‘যে কোনও সময় তার খারাপ খবর আসতে পারে। আপানারা মানসিকভাবে প্রস্তুত থাকুন।’

রাজীবের খালা জাহিদুল ইসলাম ও মামা জাহিদুল ইসলাম রাজীবের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

এর আগে দুপুরে রাজীবের চিকিৎসা দলের প্রধান অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামসুদ্দিন শাহীন বলেন, ‘রাজীবের অবস্থা রাত ৪টা থেকে খারাপ হয়ে গেছে। তার সিটি স্ক্যান রিপোর্ট খুব খারাপ দেখা গেছে। তার অবস্থা বোঝার জন্য পরিচালক স্যার কনক স্যারকে আসার জন্য অনুরোধ করেছেন।’

আরও পড়ুন:

রাজীবের অবস্থা নিয়ে চিকিৎসকরাও চিন্তিত

/টিওয়াই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী