রাজীবের অবস্থা নিয়ে চিকিৎসকরাও চিন্তিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ এপ্রিল ২০১৮, ১৩:২৪আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৫:৪৩

আহত রাজিব

দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার সিটিস্ক্যান রিপোর্টে ডিজঅ্যারেঞ্জমেন্ট দেখা গেছে। নিউরো সমস্যা  রয়েছে। তার বর্তমান অবস্থা নিয়ে চিকিৎসকরাও খুবই চিন্তিত। রাজীবের  চিকিৎসাবোর্ডের প্রধান, ঢাকা মেডিক্যাল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান শাহীন মঙ্গলবার দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  ‘রাজীবের সিটি স্ক্যান রিপোর্টে ডিজঅ্যারেঞ্জমেন্ট দেখা গেছে। আজ (মঙ্গলবার) আমরা বোর্ডের সদস্যরা ওর রিপোর্ট পরীক্ষা করে দেখেছি। নিউরো সমস্যা এখন বেশি মনে হচ্ছে। আমাদের চিকিৎসক রশিদ তার রিপোর্ট দেখেছেন। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। রাজীবের বর্তমান অবস্থা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত।’

তিনি আরও বলেন, ‘মানুষের মাথায় গ্লাসকো কমা স্কেল (জিসিএস) স্বাভাবিক মানুষের ক্ষেত্রে থাকার কথা ৫০ ভাগ। রাজীবের রয়েছে তিন প্লাস। যদি জিসিএস ৮-এর ওপরে থাকতো তাহলে তার অপারেশন করা যেত।’

মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক একেএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘রাজীবের অবস্থা খুবই খারাপ। গতকালও (সোমবার) তার অবস্থা কিছুটা ভালো ছিল। সে নিজে থেকে খাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজ (মঙ্গলবার) ভোর চারটা থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। প্রাথমিকভাবে আইসিইউ’র চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন। পরে অবস্থা আরও  খারাপ হলে সকালে তাকে লাইফসাপোর্ট দেওয়া হয়। আজ রাজীবের জন্য ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

উন্নত চিকিৎসা দিতে রাজীবকে বিদেশে পাঠানোর জন্য তার পরিবারের দাবির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘রাজীবের যে ক্রিটিক্যাল অবস্থা তাতে কোনোভাবেই তাকে মুভ করানো সম্ভব নয়। তাই রাজীবকে ঢাকা মেডিক্যালে রেখেই চিকিৎসা করতে হবে।’

প্রসঙ্গত,  গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাওরানবাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের (২২) হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, ৫ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজীবকে দেখতে ঢামেকে যান। এ সময় তিনি বলেন, ‘রাজীবের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে। রাজীব মেধাবী ছেলে। আগেই মা-বাবাকে হারিয়ে সে এতিম। তার দুটো ছোট ভাই আছে। এই কারণে মানবিক বিবেচনায় রেখে সে সুস্থ হওয়ার পর সরকারের পক্ষ থেকে তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।’

আরও পড়ুন:  হাত হারানো রাজিবের চিকিৎসা ব্যয় দুই বাস মালিককে বহনের নির্দেশ

টিওয়াই/জেবি/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত