‘অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই, অনুপ্রাণিত করতে হবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মে ২০১৮, ১১:৪৭আপডেট : ০৬ মে ২০১৮, ১৬:৫০

গণভবনে প্রধানমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এটি একটি সফলতা। আমি তাদের অভিনন্দন জানাই। আবার যারা পাস করতে পারেনি, তাদেরও অভিনন্দন জানাই। যারা অকৃতকার্য হয়েছে, তারাও তো চেষ্টা করেছে।’

এ সময় অভিভাবকের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই। তাদের অনুপ্রাণিত করতে হবে, তারা যেন ভবিষ্যতে ভালো করতে পারে। অভিভাবকদের এ আহ্বান জানাই।’

রবিবার (৬ মে) সকালে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত থেকে প্রধানমন্ত্রী কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণ করার পরে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এরপর বরিশাল ও বান্দরবান জেলা প্রশাসন ও প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে এ দুই জেলার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেছেন তিনি।

বান্দরবান জেলার প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘পাহাড়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। তাহলেই উন্নয়নের সুফল ভোগ করা সম্ভব হবে। সরকার সারাদেশের মতো পার্বত্য অঞ্চলের উন্নয়নের ব্যাপারে সজাগ রয়েছে।’ সুযোগ পেলে পার্বত্য অঞ্চলে ঘুরতে যাওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। 

এদিকে বরিশালকে আবারও বাংলার শস্যভাণ্ডার হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনার কথা ভাবছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বরিশাল একসময় বাংলার শস্যভাণ্ডার ছিল, আবারও বরিশালকে বাংলার শস্যভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে।’  

ভিডিও কনফারেন্স শেষে অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, পরীক্ষায় ফেল করার জন্য শিক্ষার্থীদের বকাঝকা করতে অভিভাবকদের নিষেধ করেছেন তিনি। শিক্ষকদের উদ্দেশেও একই কথা বলেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

টানা তিনবার এগিয়ে মেয়েরা

বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা, এগিয়ে ছেলেরা 

প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ 

বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার খানিকটা কমেছে 

সিলেটে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫

এমসিকিউ তুলে দিতে শিগগিরই কমিটি

যশোরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫



 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী