‘কাদের সিদ্দিকীকে মাকাল ফল কে দেখালো, জানি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০

কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী সম্পর্কে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন, তিনিও তো আমাদের সাথে ছিলেন। হঠাৎ তার মাথায় কে কী ঢোকালো জানি না, তিন রিজাইন করলেন। রবিবার (২ সেপ্টেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ‘কাদের সিদ্দিকী, তিনিও আমাদের সাথে ছিলেন, ’৯৬ সালের পার্লামেন্টে হঠাৎ তার মাথায় কে কী ঢোকালো, জানি না। এই মাকাল ফলটা তাকে কে দেখালো, আমরা জানি না। তিনি রিজাইন করে স্বতন্ত্র নির্বাচন করে আসলেন যে আওয়ামী লীগের এমপিরা তাকে ভোট দেবে, বিএনপির এমপিরা তাকে ভোট দেবে, উনি প্রধানমন্ত্রী হবেন, সেই আশা নিয়ে পদত্যাগ করলেন। কিন্তু নির্বাচন করে আর জিতে আসতে পারলেন না।’

বিমসটেক সম্মেলনে যোগ দিয়ে ফিরে আসার পর রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

গত শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাত দেশের জোট বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এতে যোগ দিতে গত বৃহস্পতিবার কাঠমান্ডু গিয়েছিলেন তিনি। ওই দিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মুক্তবাণিজ্য অঞ্চল সৃষ্টি, বিনিয়োগ ও জ্বালানি খাতে যৌথ প্রচেষ্টা, জনগণের মধ্যে যোগাযোগ ও অর্থায়ন প্রক্রিয়া গড়ে তোলার মাধ্যমে বিমসটেক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ