একুশে গ্রন্থমেলায় আসছে বঙ্গবন্ধুর তৃতীয় গ্রন্থ ‘নয়া চীন ভ্রমণ’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:২০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৭

শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় গ্রন্থ ‘নয়া চীন ভ্রমণ’ প্রকাশিত হতে যাচ্ছে। বইটি প্রকাশ করছে বাংলা একাডেমি। বইটি প্রথম ২০ হাজার কপি ছাপা হবে এবং বাংলা একাডেমি আয়োজিত আগামী অমর একুশের গ্রন্থমেলার উদ্বোধনী দিন থেকেই বইটি মেলায় পাঠকরা ক্রয় করতে পারবেন বলে একাডেমি কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন।

বঙ্গবন্ধুর এই ‘নয়া চীন ভ্রমণ’ বইটি ইংরেজি ভাষায়ও প্রকাশিত হচ্ছে। ইংরেজি ভাষায় বইটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ফকরুল আলম। তিনি বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় গ্রন্থ এবং বাংলা একাডেমি প্রকাশিত ‘কারাগারের রোজনামচা’ বইটিও ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। ইংরেজি ভাষায়ও বইটি একই সময়ে প্রকাশের টার্গেট করেছে বাংলা একাডেমি।

বইটি সম্পাদনার দায়িত্বে নিয়োজিত বাংলা একাডেমির মহাপরিচালক ও লোক গবেষক অধ্যাপক শামসুজ্জমান খান জানান, “জাতির জনক বঙ্গবন্ধু চীন সফর করেছিলেন। তার এই সফরের ওপর তিনি ডায়েরি লিখেছেন। এই ডায়েরির ওপরই প্রকাশিত হচ্ছে ‘নয়া চীন ভ্রমণ’ বইটি।”

তিনি আরও জানান, “বইটির প্রকাশনা কাজ এগিয়ে চলছে। বইয়ের গ্রন্থস্বত্ব থাকছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরোরিয়াল ট্রাস্ট’-এর কাছে। ভূমিকা লিখছেন জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভূমিকা লেখা পাওয়া গেলেই বইটির ছাপার কাজ সম্পন্ন হবে। বাংলা একাডেমিতে আগামী অমর একুশের গ্রন্থমেলার উদ্বোধনী দিনেই বঙ্গবন্ধুর লেখা ‘নয়া চীন ভ্রমণ’ বইটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করার আশা করছে।”

বইটির প্রকাশনার দায়িত্বে নিয়োজিত বাংলা একাডেমির গবেষণা, সংকলন ও অভিধান বিভাগের পরিচালক মোবারক হোসেন জানান, ‘বইটি প্রকাশের কাজ অনেকদূর এগিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশনার কাজ শেষ হবে বলে আশা করছি।’

জাতির জনকের প্রথম বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশ করেছিল ঢাকার প্রকাশনা সংস্থা ইউপিএল। এরপর তার দ্বিতীয় গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ প্রকাশ করে বাংলা একাডেমি। তৃতীয় গ্রন্থ ‘নয়া চীন ভ্রমণ’ও প্রকাশ করছে বাংলা একাডেমি। সূত্র: বাসস।

আরও পড়ুন- বিনা নোটিসে কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফরে যেতে শেখ হাসিনার নির্দেশ

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ